বুধবার, 29 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শিক্ষার্থীদের টাকায় দলীয় টেন্ট বানাচ্ছে ইবি ছাত্রদল

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫ - ১১:০৫ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের টাকায় দলীয় টেন্ট (বসার স্থান) বানাচ্ছে শাখা ছাত্রদল। ক্যাম্পাসের ঝালচত্বরে বেশ কয়েকটি বড় গাছের মোটা শেকড় কেটে টেন্টটি তৈরির কাজ চলছে। তবে এ টেন্ট বানাতে শাখা ছাত্রদলকে শিক্ষার্থীদের ফান্ড থেকে ২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিস ও কোষাধ্যক্ষ দপ্তরের একাধিক সূত্রে বিষয়টি জানা গেছে।

 

প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, সাধারণ শিক্ষার্থীদের বসার জন্য আমবাগানে টেন্ট বানাতে প্রকৌশল অফিসে একটি আবেদনপত্র দেওয়া হয়েছিলো। আবেদনটিতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের স্বাক্ষর দেয়া হয়। পরে ওই আবেদনের প্রেক্ষিতে প্রকৌশল অফিস নোট দিলে প্রশাসন তা অনুমোদন করে শিক্ষার্থীদের ফান্ড থেকে এই অর্থ বরাদ্দ দেয়। 

 

সাধারণ শিক্ষার্থীদের টাকায় দলীয় টেন্ট তৈরির বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় জুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে । বিষয়টি নিয়ে বিভিন্ন মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন তারা। তাদের কাছে বিষয়টি প্রয়োজনীয় কাজগুলোকে উপেক্ষা করে তেলা মাথায় তেল দেওয়া মতো। শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো টেন্ট রয়েছে। এগুলোর অধিকাংশই অপরিষ্কার অবস্থায় থাকায় শিক্ষার্থীরা সেগুলোতে বসে না। ওইসব টেন্ট নিয়মিত পরিস্কার রাখলে শিক্ষার্থীদের বসার জন্য পর্যাপ্ত হবে বলে মনে করছেন তারা। শিক্ষার্থীরা হলে পর্যাপ্ত ভর্তুকি পায় না। অন্যদিকে শিক্ষার্থীদের জন্য অতি প্রয়োজনীয় পানির প্লান্টগুলো দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে আছে। এসব দিকে প্রশাসনের কোনো নজর নেই। প্রকৌশল অফিস থেকে সেগুলো মেরামতের জন্য নোট দেওয়া হলেও আর্থিক অনুমোদন দেওয়া হয়নি। এখনও ফাইলটি প্রশাসন ভবনে আটকে আছে। অথচ তারা অহেতুক কাজের জন্য জন্য মোটা অঙ্কের অর্থ বরাদ্দ দিচ্ছে। সেটাও আবার সাধারন শিক্ষার্থীদের ফান্ড থেকে।

 

ছাত্রদলের টেন্ট তৈরির বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘আমার মূলত সাধারণ শিক্ষার্থীদের বসার সুবিধার্থে একটি টেন্ট করার জন্য এই বরাদ্দ নিয়েছি। বরাদ্দ নেওয়ার জন্য আমি আবেদন করেছি। এটা ছাত্রদলের টেন্ট বানানোর জন্য নয়। তবে বিশ্ববিদ্যালয়ে সব ছাত্র সংগঠনের টেন্ট রয়েছে, আমাদের নেই।’

 

প্রকৌশল অফিসের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. শরীফ উদ্দীন বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের বসার জন্য আমবাগানে টেন্ট বানাতে একটি আবেদন এসেছিলো। আবেদনপত্রে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ছাত্রদলের আহ্বায়কের সিগনেচার দেয়া হয়েছে। পরে ক্যাম্পাসের আমবাগানে টেন্ট বানাতে এই বরাদ্দ হয়েছে।’

 

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, আমি দায়িত্ব নেওয়ার আগেই ভিসি অফিস থেকে এটির অনুমোদন হয়ে টেন্ডার হওয়া পর্যন্ত সকল বিষয় কমপ্লিট ছিলো। পরে আমি শুধু বরাদ্দকৃত অর্থটা ছাড় দিয়েছি। শিক্ষার্থীদের জন্য যে ফান্ড রয়েছে সেখান থেকে অর্থটা দেওয়া হয়েছে। তবে কারা আবেদন করেছিলো, কি আবেদন করেছিলো তা আমি বলতে পারবো না। উপাচার্য, উপ-উপাচার্য স্যাররা বিষয়টা ভালো জানেন। 

 

এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলীর সাথে কথা হলে তিনি বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই। আর্থিক বিষয়গুলোর সাথে আমি সংশ্লিষ্ট নই।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে নজরুল বিশ্ববিদ্যালয়ে

ক্যাম্পাসে রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ তবে দেশের প্রয়োজনে একসাথে কাজ করব : যবিপ্রবি উপাচার্য

দেশে করোনার নতুন সংক্রমণ,জরুরি না হলে বিদেশযাত্রা এড়িয়ে চলার পরামর্শ

খানসামা উপজেলা সংলাপ সভা অনুষ্ঠিত

ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খানসামায় বর্ণাঢ্য র‍্যালি

বাংলাদেশে চালু হলো গুগল পে, অর্থ লেনদেনে নতুন যুগের সূচনা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস উল্টে শিক্ষার্থীসহ আহত ১৮

ইবি ছাত্র শিবিরের নবীন বরণ উদ্বোধন করলেন ছাত্র আন্দোলনে শহীদের পিতা

বেগুনি ব্রোকলি, স্যাভয় ক্যাবেজ ও জুকিনির দেশীয় জাত উদ্ভাবনে কাজ করছে বাকৃবি

হলের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু