শনিবার, 12 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ফিলিস্তিনের প্রতি সংহতিতে বুটেক্সিয়ানদের ‘মার্চ ফর গাজা’য় যোগদান

প্রতিবেদক
মোঃ তাওকীর তাজাম্মুল, বুটেক্স প্রতিনিধি
শনিবার, ১২ এপ্রিল ২০২৫ - ৯:১৪ অপরাহ্ন

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে আয়োজিত এই সমাবেশে যোগদান করতে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীরা বেলা ১২.১৫ মিনিটে বুটেক্স থেকে যাত্রা শুরু করে।  

এসময় বিভিন্ন প্ল্যাকার্ড, বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা নিয়ে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে সামনে অগ্রসর হতে থাকে মিছিলটি। শিক্ষার্থীরা সাত রাস্তা, মগবাজার,  কাকড়াইল মোড় হয়ে মূল সমাবেশে প্রবেশ করে।

বুটেক্স শিক্ষার্থীদের সাথে মিছিল নিয়ে যোগ দেয় সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ ও বিভিন্ন সংগঠন।

সমাবেশে যোগ দেওয়া বুটেক্সের এক শিক্ষার্থী বলেন, আজকে মার্চ ফর গাজাকে সফল করতে ও ফিলিস্তিনে আমাদের ভাই-বোনদের সাথে একাত্বতা জানাতে আমরা বুটেক্সের সাধারণ শিক্ষার্থীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দান করতে বের হয়েছি।

এর আগে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে গাজার মুসলিমদের সাথে একাত্বতা জানাতে এক মহাসমাবেশের ডাক দেওয়া হয়। বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দিতে আসা লাখো মানুষের জমায়েত হয় সোহরাওয়ার্দী উদ্যান ও তার আশেপাশের এলাকায়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পাবিপ্রবিতে জোনাকির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

ঘোড়ার প্রাণঘাতী গ্ল্যান্ডার্স রোগ বিষয়ে বাকৃবিতে সেমিনার

রাবির ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষার মানবন্টনে পরিবর্তন

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে বৃহত্তর কুষ্টিয়া ছাত্রকল্যাণ সমিতি

যেকোনো মুহূর্তে ইরানে হামলা করতে পারে ইসরায়েল

ফিলিস্তিনে গণহত্যা ও ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ডিআইইউ শিক্ষার্থীদের বিক্ষোভ

শেখ রাসেল হলে সমস্যা যেন নিত্যসঙ্গী, সমাধানে নেই কোনো পদক্ষেপ

যবিপ্রবিতে শ্রী শ্রী শ্যামা পূজো ও দীপাবলি উদযাপন

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে যবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা বন্ধের আহ্বান

ডিআইইউ’তে অর্থনীতি বিভাগের ৮ম ব্যাচের গ্রাজুয়েশন সেরমনি অনুষ্ঠিত