মঙ্গলবার, 14 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শীতের আমেজ ছড়িয়ে দিতে গ্রীন ভয়েসের ভিন্নধর্মী উদ্যোগ

প্রতিবেদক
মিরাজ হোসেন, জাবিপ্রবি প্রতিনিধি
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ - ৫:৪৭ অপরাহ্ন

ভালোবাসার উষ্ণতায় মুছে যাক শীতের তীব্রতা,
উষ্ণতা ছড়িয়ে শুরু হোক নতুন বছর৷ পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস প্রকৃতি ও মানবিকতার সেতুবন্ধন আরও দৃঢ় করতে প্রতিবছর শীতবস্ত্র বিতরণের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয়।

সোমবার (১৩ ডিসেম্বর) জামালপুরে গ্রীন ভয়েস, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) শাখা কর্তৃক গরীব-অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়৷ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ও সমাজকর্মী আতিকুর রহমানের নেতৃত্ব সংগঠনের সদস্যরা বিশ্ববিদ্যালয় আশে পাশের এলাকায় গরীব- অসহায় খুঁজে বাড়িতে বাড়িতে কম্বল পৌছে দেয়৷

সংগঠনের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের শিক্ষার্থী হুমায়ুন কবীর বলেন, “আমাদের লক্ষ্য শুধু পরিবেশ সচেতনতা বৃদ্ধি নয়, বরং মানুষের প্রতি আমাদের দায়িত্ববোধকেও চিহ্নিত করা। এই উদ্যোগের মাধ্যমে আমরা বুঝাতে চাই যে শুধু পরিবেশ নয়, সমাজের বিভিন্ন স্তরের মানুষদের সাহায্য করাও আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব৷”
শিক্ষার্থী সারোয়ার হাসান সজিব জানান, “গ্রীন ভয়েস সবসময় পরিবেশ এবং সমাজের কল্যাণে কাজ করে চলেছে এবং আমাদের পরবর্তী কার্যক্রমও এমনই মানুষকেন্দ্রিক হবে। আতিকুর রহমান স্যার সবসময় শিক্ষার্থীদের এসব সমাজ সচেতনতা ও মানবিক কাজে অনুপ্রেরণা ও সহযোগিতা করে থাকেন। যা আমাদের সামনে এগিয়ে চলার পাথেয়।”

সংগঠনের সদস্য তন্ময়, সজিব, হুমায়ুন , রকিবুল, শাকিল, রিমন, রিফা, মাকসুদা, আদিবা, মীর মিমোশা, আদিব, নিগারিন, সাবরিনা এ সময় উপস্থিত ছিলেন৷

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

যশোর জেনারেল হাসপাতালে এইডসে আক্রান্ত গর্ভবতীর সিজারের সিদ্ধান্ত, নেই চিকিৎসক

এখনও চলছে শেখ মুজিবের ছবিযুক্ত ছাড়পত্র

জেএনইউসিসি উদ্যোগে ‘ম্যাপিং আউট ইউর ডিসিশন’ শীর্ষক সেমিনার আয়োজন

পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব ডিম দিবস উদযাপন

বাংলাদেশ বিমান বাহিনীতে বিদেশী সামরিক বাহিনীর সদস্যরা প্রশিক্ষণ নিচ্ছে -অ্যাডমিরাল এম নাজমুল হাসান

বিজয় দিবসে ববি সাংবাদিক সমিতির শ্রদ্ধা

লংগদুতে’ ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

বাকৃবির ভেটেরিনারি অনুষদের পক্ষ থেকে প্রাণিসম্পদ ডিজি ও তিন উপাচার্যকে সংবর্ধনা

দুর্নীতির মামলায় যবিপ্রবির সাবেক উপাচার্য আব্দুস সাত্তার কারাগারে

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করায় উত্তাল বুটেক্স হল