সোমবার, 9 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হতদরিদ্রদের পাশে সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট সোসাইটি: ঈদুল আজহায় বিতরণ হলো কোরবানির মাংস

প্রতিবেদক
Delowar Mahmud
সোমবার, ৯ জুন ২০২৫ - ১২:৫৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

সামাজিক সেবামূলক সংগঠন ‘সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট সোসাইটি’-এর উদ্যোগে কুষ্টিয়া ও মেহেরপুর জেলার তিনটি প্রত্যন্ত গ্রামের মোট ১২০টি হতদরিদ্র পরিবার পবিত্র ঈদুল আজহার কোরবানির মাংস পেয়ে আনন্দিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও ঈদের আনন্দ ছড়িয়ে দিতে সংগঠনটি এই মহতী উদ্যোগ গ্রহণ করেছে।

শনিবার (৭ জুন) সকাল থেকে শুরু হওয়া এই ব্যতিক্রমী কার্যক্রমে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার শেহালা ও নাটনাপাড়া গ্রামে প্রায় ৮০টি পরিবার এবং মেহেরপুর জেলার গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের ৪০টি পরিবারকে কোরবানির মাংস বিতরণ করা হয়। এসব পরিবারের অধিকাংশই চরম দারিদ্র্যের শিকার; কেউ অনাথ, কেউ বয়োবৃদ্ধ, আবার কারো সংসারে উপার্জনক্ষম কোনো ব্যক্তি নেই। ফলে ঈদের সময়টাতেও তাদের পাতে এক টুকরো মাংস জোটা কঠিন হয়ে পড়ে। দিনব্যাপী সংগঠনটির জেলা প্রতিনিধি, মনিটরিং অফিসার এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের নিবিড় তত্ত্বাবধানে এই মাংস বিতরণ কার্যক্রম সুচারুভাবে পরিচালিত হয়।

কোরবানির মাংস হাতে পেয়ে অনেক সুবিধাভোগী আবেগাপ্লুত হয়ে পড়েন। স্বামীহারা আনজিরা বেগম (৫৮) অশ্রুসিক্ত নয়নে বলেন, “বাপ-স্বামী বেঁচে থাকতে মাংসের অভাব বুঝতে দেননি। যখন যা লাগতো, তাই কিনে আনতো। এখন বুঝি, স্বামী কী ছিল বাপ।” একই ধরনের অনুভূতি প্রকাশ করে শহিদুল ইসলাম (৬২) বলেন, “বয়স হয়েছে, আর কাজকাম করতে পারি না। লোকজনও আর ডাকে না। মাংস কেনার সামর্থ্য নেই। এই মাংস পেয়ে খুব খুশি হয়েছি।

” আছিয়া আক্তার (৫৯) বলেন, “মাংসের দাম এত বেশি, ৮০০ টাকা কেজি! কেনার উপায় নেই। ছেলেমেয়েরাও আর দেখে না। আল্লাহ রহম করেছেন, এই মাংস পাবো ভাবতে পারিনি।” এমন অসংখ্য পরিবার ঈদের এই সময়টুকু অপেক্ষায় থাকে, যদি কোথাও থেকে একটু মাংস জোটে। কোরবানির সামর্থ্য না থাকায় ঈদ তাদের কাছে শুধু অপেক্ষার দিন হয়েই আসে।

সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট সোসাইটির জেলা প্রতিনিধি ও মনিটরিং অফিসার এই মহতী উদ্যোগ সম্পর্কে বলেন, “আমরা স্থানীয় টিমের সঙ্গে সর্বাত্মক চেষ্টা করেছি প্রকৃত প্রাপ্যদের কাছে কোরবানির মাংস পৌঁছে দিতে। প্রত্যন্ত অঞ্চলে নিরলসভাবে কাজ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের প্রধান লক্ষ্য। আমাদের এই মানবিক প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

” তিনি আরও যোগ করেন, “এই আয়োজন শুধুমাত্র মাংস বিতরণই নয়, এটি শতাধিক হতদরিদ্র পরিবারের ঘরে ঈদের অনাবিল আনন্দও পৌঁছে দিয়েছে।”

উল্লেখ্য, ‘সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট সোসাইটি’ ২০১৮ সাল থেকে দেশের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। শিক্ষা সহায়তা, পথশিশুদের মুখে খাবার তুলে দেওয়া, দুর্যোগকালীন ত্রাণ ও পুনর্বাসন এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে তাদের অবদান প্রশংসনীয়। প্রতি বছরের মতো এ বছরও ঈদুল আজহার সময় সারাদেশে কোরবানির মাংস বিতরণ করে সংগঠনটি তাদের সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রমজানকে স্বাগত জানিয়ে ইবি শিক্ষার্থীদের বর্ণাঢ্য র‍্যালি

৭ বছরেও কাজ সম্পন্ন হয়নি ময়মনসিংহ স্টিল রাইস সাইলো

হোসেনপুরে ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩ হাজার আটশত চারা বিতরণ শিক্ষার্থীদের হাতে ৪টি করে চারা তুলে দিলেন ইউএনও কাজী নাহিদ ইভা

বুটেক্সের হলগুলোতে হলফেস্ট-২০২৪ আয়োজিত

রাসুলকে নিয়ে কটুক্তিকারী রাখালকে গ্রেপ্তার ও আলেপের বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন

নেত্রকোণায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রনেতা রফিক খান মিল্কীর নেতৃত্বে বর্ণাঢ্য

নড়াইলের চিত্রা নদীর পাড়ে জমিদারদের রেখে যায়া বাঁধাঘাট আজও কালের সাক্ষী দাঁড়িয়ে আছে

জাবিপ্রবিতে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ স্মৃতিচারণ অনুষ্ঠান-২০২৫

প্রচলিত কোর্স ক্রেডিট ছাড়াও বাকৃবিতে পিএইচডি ডিগ্রি নিতে পারবে শিক্ষার্থীরা

প্রচলিত কোর্স ক্রেডিট ছাড়াও বাকৃবিতে পিএইচডি ডিগ্রি নিতে পারবে শিক্ষার্থীরা

বুটেক্স অধিভুক্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে তীব্র শিক্ষক সংকট