রবিবার, 1 মার্চ 2026 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

অভিযাত্রী স্কুল অফ ডিবেট: রাইসুল প্রেসিডেন্ট, জুবায়ের ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
রবিবার, ১ মার্চ ২০২৬ - ১১:৫১ অপরাহ্ন

রাজধানীর শিশু-কিশোরদের মেধা ও মননের বিকাশের লক্ষ্যে গঠিত স্বতন্ত্র বিতর্ক সংগঠন অভিযাত্রী স্কুল অফ ডিবেট (ওএসডি) আগামী এক বছরের জন্য আংশিক কার্যনির্বাহী পরিষদ-২০২৬ অনুমোদন করেছে।

গতকাল ১ মার্চ সংগঠনের উপদেষ্টা আব্দুল মুমিন ও নাহিদুল ইসলামের স্বাক্ষরিত প্রেস রিলিজের মাধ্যমে (ওএসডি)- এর প্রথম কার্যনির্বাহী পরিষদের ঘোষণা দেওয়া হয়।

নতুন কার্যনির্বাহী পরিষদে নির্বাচিতরা হলেন: সভাপতি: রাইসুল ইসলাম সাকিব, সহ-সভাপতি (প্রশাসন): মোঃ আবু জুবায়ের, সহ-সভাপতি (বিতর্ক): মিজানুর রহমান সিয়াম এবং সাধারণ সম্পাদক: মোঃ সাজ্জাদুল ইসলাম

অভিযাত্রী স্কুল অফ ডিবেট মূলত ঢাকা শহরের স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে যুক্তি, বিশ্লেষণ ও ন্যায়ের বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে কাজ করে। সংগঠনটি নিয়মিত কর্মশালা, বিতর্ক প্রতিযোগিতা এবং শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তাশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়ন করছে।

সংগঠনের উপদেষ্টা আব্দুল মুমিন বলেন, “আমরা চাই শিশু-কিশোররা শুধুমাত্র জ্ঞান অর্জন করবে না, বরং যুক্তি ও ন্যায়বিচারের মূল্যবোধে পরিপূর্ণ হবে। নতুন কার্যনির্বাহী পরিষদ এই লক্ষ্য সামনে রেখে কাজ করবে।”

উল্লেখযোগ্য, ওএসডি একটি স্বতন্ত্র এবং সৃজনশীল বিতর্ক সংগঠন, যা শিক্ষার্থীদের মানসিক বিকাশ, নেতৃত্ব ও তর্কপ্রতিভা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবিতে জাতীয় এবং আন্তর্জাতিক দৃষ্টিকোণে জলবায়ু পরিবর্তনে অর্থায়ন বিষয়ক কর্মশালা

মাধবপুরে সেনা অভিযানে সাড়ে ৫ লাখ টাকা ও ৬৯টি মোবাইল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

হবিগঞ্জে বৈষম্য বিরোধী মামলায় ভূমি কর্মকর্তা গ্রেপ্তার

জয়পুরহাটে শিক্ষার্থী হত্যা মামলায় আ’লীগ নেতা ও সাবেক মেয়র হাবিব গ্রেফতার

বিএনপির বুদ্ধিজীবীরা পজিশন বদলাবেন — পিনাকি

নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর এলাকায় পাইকারি চালের দোকানে দুর্ধর্ষ ডাকাতি

সারাদেশে অস্থিতিশীল পরিবেশ, রাবিতে বিক্ষোভ; স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাজা

পোরশায় কুরবানীর পশুর হাট বাজার ব্যবস্থাপনার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে জাতীয় নাগরিক কমিটির মানববন্ধন কর্মসূচি পালন

প্রথমবারের মতো ফুলবাড়ী বণিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত