শনিবার, 12 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পবিপ্রবির বাসে নারী শিক্ষার্থীর সঙ্গে কর্মকর্তাদের অসদাচরণ, বিতর্কিত ‘বিশেষ বাস সার্ভিস’

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
শনিবার, ১২ এপ্রিল ২০২৫ - ৮:০২ অপরাহ্ন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিশেষ বাস সার্ভিসে এক নারী শিক্ষার্থী ও তার পরিবারের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তার অসদাচরণ ও উগ্র ব্যবহারের অভিযোগ উঠেছে। শনিবার (১২ এপ্রিল) স্বতন্ত্র কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৫ উপলক্ষে পটুয়াখালী থেকে বিশ্ববিদ্যালয়গামী একটি বাসে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখা থেকে পটুয়াখালী শহর থেকে ক্যাম্পাস পর্যন্ত বিশেষ বাস সার্ভিস চালু করা হয়। তবে এই বাসেই এক নারী শিক্ষার্থী ও তার পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ছাত্রী মরিয়ম নেসা ঐশি  জানান, “আমি আমার দুই আত্মীয় এবং ভর্তি পরীক্ষার্থী নিয়ে বাসে উঠেছিলাম। চৌরাস্তা এলাকায় পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা আমাদের সঙ্গে বাজে ব্যবহার শুরু করেন। পরবর্তীতে তারা আরও উচ্চবাচ্য শুরু করলে বাসের সহকারী আমাদের জোরপূর্বক নামিয়ে দেন। বিষয়টি ছিল অত্যন্ত অপমানজনক।”

তিনি আরও বলেন, “বিশেষ বাস সার্ভিসের নামে যেভাবে আমাদের সঙ্গে আচরণ করা হয়েছে, তাতে আমরা হতভম্ব। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের কাছ থেকে এমন ব্যবহার একেবারেই অপ্রত্যাশিত।”

পরবর্তীতে বাস থেকে নামিয়ে দেওয়ার পর অটোরিকশাযোগে ক্যাম্পাসে আসার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন ঐশি ও তার পরিবারের সদস্যরা। এতে দুজন অভিভাবক গুরুতর আহত হন এবং ঐশি নিজেও মাথা ও কানে আঘাত পান।

 

এ ব্যাপারে পরিবহন কর্মকর্তা অধ্যাপক ড. মো. কামাল হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কর্মকর্তাদের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। আমার নির্দেশনা ছিলো, কর্মকর্তাদের বাস হলেও সিট ফাঁকা থাকা সাপেক্ষে যেনো পরীক্ষার্থীদের নেওয়া হয়। তবুও আমি আগামীকাল বাসের ড্রাইভার, হেল্পারদের সাথে কথা বলে পরবর্তীতে যেনো আর এরূপ ঘটনা না ঘটে তার ব্যবস্থা করবো৷’

ঘটনার পরপরই বিষয়টি জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম আহতদের দেখতে বিশ্ববিদ্যালয়ের হেলথকেয়ার সেন্টারে যান। তিনি বলেন, “এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা ঘটনার সঙ্গে জড়িত তাদের শনাক্ত করে যথাযথ ব্যবস্থা

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

জুলাই বিপ্লবের নিহত ও আহতদের দায়ের করা মামলার দৃশ্যমান বিচার ও দ্রুত নির্বাচন দিতে হবে – মোঃ মমিনুল হক সরকার

পবিপ্রবিতে আইটি কার্নিভাল-২০২৪ উপলক্ষে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

বাহুবলে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধ শতাধিক, দোকানপাট ভাংচুর 

জাবিপ্রবিতে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ স্মৃতিচারণ অনুষ্ঠান-২০২৫

কুয়েট ভিসির পদত্যাগ দাবি মাভাবিপ্রবিতে বিক্ষোভে উত্তাল পরিবেশ

পাবিপ্রবিতে মশাল মিছিল কুয়েটে শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলার প্রতিবাদে

বাকৃবিতে বৃহত্তর রংপুর সমিতির নতুন কমিটি গঠন

নড়াইল-১ আসনের সাবেক এমপি মুক্তির বাড়িসহ আ.লীগ অফিসে ভাঙচুর-আগুন

পবিপ্রবির ফজিলাতুন্নেছা হলের নাম সরিয়ে সুলতানা রাজিয়া হল নামে ব্যানার টানালো শিক্ষার্থীরা

সোনাগাজীতে জুলাই শহীদ স্মরণে পাঠাগার উদ্বোধন