মঙ্গলবার, 14 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সিরাজগঞ্জে অস্ত্র মামলায় ৪ জন কে যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিবেদক
মোঃ মামুন সেখ জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ৷
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ - ৯:১৮ অপরাহ্ন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় অস্ত্র মামলায় ৪জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ ১৪ জানুয়ারী (মঙ্গলবার) দুপুরে সিরাজগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল-৪ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুপ্রিয়া রহমান এ রায় প্রদান দেন।

সিরাজগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এ.পি.পি) মোঃ হাদীউজ্জামান সেখ (হাদী) এ তথ্য নিশ্চিত করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামীরা  হলেন, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের মৃত ওসমান ফকির সোনাউল্লাহর ছেলে মোঃ এরশাদ আলী, পাবনা জেলার অরেঙ্গাবাজ গ্রামের মৃত আকবর শেখের ছেলে মোঃ নজরুল, সুজানগর থানার নয়নামতি গ্রামের মৃত নাছির উদ্দিনের ছেলে মোঃ আবুল হাসেম ও পাবনা জেলার জয়গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ হাসান আলী প্রামানিক।  ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-অ ধারায় দায়েরী মামলায় তাদেরকে এই রায় প্রদান করা হয় বলেও জানান অতিরিক্ত পাবলিক প্রসিকিউট।

আদালতে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণের জন্য ১০জন সাক্ষী উপস্থাপন করেন। দীর্ঘদিন সাক্ষ্য সমাপ্তি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার দুপুরে আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ডিআইইউ ক্যান্টিন পরিদর্শনে প্রক্টোরিয়াল টিম: মানোন্নয়নের অঙ্গীকার

মাধবপুরে র‍্যাবের অভিযানে ৩৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

আবারও আওয়ামী লীগের মতো ঐতিহাসিক জরুরত বানানো হলো বিএনপিকে: সারোয়ার তুষার

পবিপ্রবি প্রথম আলো বন্ধুসভার সহমর্মিতার ইদ কার্যক্রম

বড়াইবাড়ি সীমান্তে ১৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-বিএসএফ মুখোমুখি

পোষ্যকোটা বাতিলের দাবিতে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

নড়াইলে নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ২০০ জনকে খালাস

ইবির বঙ্গমাতা হল ডিবেটিং সোসাইটির সভাপতি আঁখি, সম্পাদক আইভি

মোল্লা কলেজের নারী শিক্ষার্থীর বাজে অঙ্গভঙ্গি, সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদ

কুড়িগ্রামে খাস জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত, আহত ৫