রবিবার, 12 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

দিরাই উপজেলা হাসপাতালে সেবার মান প্রশংসনীয়, তবে রাতের সেবায় ডাক্তার কম

প্রতিবেদক
মোঃ নয়ন মিয়া , সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
রবিবার, ১২ জানুয়ারি ২০২৫ - ১০:২৮ পূর্বাহ্ন

 

দিরাই উপজেলা হাসপাতালের নার্সরা দাবি করেছেন, এখানে রোগীদের জন্য সময়মতো সেবা প্রদান করা হয় এবং সেবার মান বজায় রাখতে যথাসাধ্য চেষ্টা করা হয়। নার্সদের মতে, রোগীদের জন্য প্রতিদিন তিন বেলা খাবারের ব্যবস্থা রয়েছে।

 

তারা জানান, সকালের খাবারে একটি ডিম, কলা ও ব্রেড পরিবেশন করা হয়। দুপুর ও রাতের খাবারে ভাত, মাছের তরকারি এবং ডাল দেওয়া হয়। শীতকালে রোগীর সংখ্যা তুলনামূলক কম থাকায় সেবাদানে কোনো সমস্যা হয় না। তবে গরমের সময়ে রোগীর চাপ বেড়ে গেলে একজন রোগীর জন্য বাড়তি নার্স নিয়োগ দেওয়া হয়।

 

রোগীরা জানান, ডাক্তার ও নার্সদের সেবার মান ভালো এবং তারা যথাযথ সেবা পান। তবে রাতের বেলা ডাক্তারদের উপস্থিতি তুলনামূলক কম থাকে, যা কিছুটা অসুবিধা সৃষ্টি করে।

 

নার্সরা আরও জানান, সরকার থেকে প্রয়োজনীয় ওষুধ সঠিক সময়ে পাওয়া যায় এবং তা বিনামূল্যে রোগীদের মধ্যে বিতরণ করা হয়। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। তারা জানান, প্রতিদিন হাসপাতালে দুইবার পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হয়।

 

হাসপাতালের শয্যা সংখ্যা ৫০ হলেও সরকার প্রয়োজন অনুযায়ী দ্রুত সহায়তা দিয়ে থাকে বলে নার্সরা জানিয়েছেন।

 

স্থানীয় বাসিন্দারা আশা করছেন, রাতের সেবার উন্নয়নে আরও ডাক্তার নিয়োগ দেওয়া হবে এবং হাসপাতালের সেবা মান আরও উন্নত হবে।

 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

প্রথমবারের মতো ফুলবাড়ী বণিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

গণহত্যা দিবসে বাকৃবিতে শিশু-কিশোরদের শিল্পিত স্মরণ

টাংগাইল প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে গণ অধিকার পরিষদের শুভেচ্ছা বিনিময়। 

পাবিপ্রবির রসায়ন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

রমজানের গুরুত্ব নিয়ে বাকৃবিতে ছাত্রদলের বিশেষ প্রতিযোগিতা

যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের হামলা: ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে যবিপ্রবিতে দোয়া মাহফিল

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে মাভাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

রাবিতে কোরআন পোড়ানোর ঘটনায় জমা হয়নি তদন্ত প্রতিবেদন, প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ

পবিপ্রবি বন্ধুসভার নেতৃত্বে অপূর্ব গোমেজ এবং ফারাহ্ রকিব তৃণ