সোমবার, 18 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কর্মচারীদের জন্য দুইদিন ব্যাপী কর্মশালার আয়োজন করেছে বাকৃবির আইকিউএসি

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ - ২:১৩ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কর্মচারীদের জন্য “এটিক্যাট, ম্যানার, রেসপন্সিবিলিটিস, লিভ রুলস এন্ড টাইম ম্যানেজমেন্ট” শীর্ষক দুই দিন ব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। এসময় কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৪০জন কর্মচারী অংশগ্রহণ করেন।

সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসু্রেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানটি কৃষি অনুষদের পরিবেশ বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের ক্লাস রুমে অনুষ্ঠিত হয়েছে। এসময় আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মাছুমা হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। 

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মাছুমা হাবিব বলেন, ‘সকল কর্মচারীকে এই প্রশিক্ষণে সম্পৃক্ত হতে হবে এবং এই বিশ্ববিদ্যালয় তথা সমাজকে বদলে দিতে হবে’।

প্রধান অতিথির বক্তব্যে বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, চাকরিতে প্রত্যেকটা শ্রেণীই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকেরই আত্মমর্যাদা রয়েছে, এজন্য সবাইকে চাকরিবিধি মেনে চলতে হবে। এছাড়াও যে সকল কর্মচারীদের জন্য ড্রেস-কোড বহাল আছে তাদেরকে তা মেনে চলতে হবে। বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে আইকিউএসি’র ট্রেনিংয়ের মাধ্যমে কর্মচারীদের অফিসের পরিবেশ উন্নত থেকে উন্নততর করতে হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবিতে ভবিষ্যতের নেতাদের জন্য STEM অনুপ্রেরণামূলক রোল মডেল শীর্ষক সেমিনার

আইনের ছায়ায় বেআইনি খেলা: আখাউড়ার সোহাগকে ঘিরে ক্ষোভের বিস্ফোরণ

পাবিপ্রবিতে শাড়ি-পাঞ্জাবি (শা-পা) ডে উৎযাপন

ফেব্রুয়ারির নির্বাচন হবে যুগান্তকারী ও কলঙ্কমোচনের নির্বাচন

ত্রিশালের কোটিপতি পুলিশ সদস্য আনিছুর রহমান পিতাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে পুলিশে চাকরি

পবিপ্রবি প্রশাসন ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা করলে ছাত্রসমাজ রুখে দেবে

বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে সাবেক কাউন্সিলর মতি ও তার ছেলে গ্রেপ্তার

পাঁচবিবিতে হামলা প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

শহীদ বুদ্ধিজীবী দিবসে ইবি প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

‘ভাত মানেই মোটা হওয়া’—ভুল ধারণা ভাঙছেন পুষ্টিবিদরা