বৃহস্পতিবার, 23 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কুবিতে পরপর আন্তঃবিভাগ নাট্য চ্যাম্পিয়ন বাংলা বিভাগ

প্রতিবেদক
বিথী আক্তার কাজল, কুবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ - ১:০৫ অপরাহ্ন

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নাট্য সংগঠন থিয়েটার কর্তৃক আয়োজিত আন্তঃবিভাগ নাট্য প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলা বিভাগ। বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে প্রতিযোগিতাটি শুরু হয়ে রাত সাড়ে ১০টায় ফলাফল ঘোষণার মাধ্যমে শেষ হয়। 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘থিয়েটার’ কর্তৃক চতুর্থবারের মত আয়োজি হয়েছে  আন্তঃবিভাগ নাট্য প্রতিযোগিতা। নাট্য প্রতিযোগিতার সমাপনী পর্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৪টি বিভাগ নাটক মঞ্চায়ন করে। বিভাগ গুলো হলো বাংলা বিভাগ, প্রত্নতত্ত্ব বিভাগ, ইংরেজি বিভাগ এবং নৃবিজ্ঞান বিভাগ।

এ প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়েছে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ ও প্রত্নতত্ত্ব বিভাগ। এছাড়া সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন ইমতিয়াজ আহমেদ। এরপর থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গুলশান পারভীন সুইটির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হান্নান রহিম ও সংগঠনের কার্যনির্বাহী সদস্য নুসরাত জাহানের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন। এছাড়া সাংস্কৃতিক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. নাহিদা নাহিদ।

অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘এতো সীমাবদ্ধতা সত্ত্বেও ছেলেমেয়েরা এতো এতো অনুষ্ঠান আয়োজন করে আমার মনে হয় এটাই বাংলাদেশের মানুষের স্প্রিরিট যে এতো সীমাবদ্ধতার পরেও তারা এগিয়ে যায়। আর এই ইচ্ছাশক্তিকে সহায়ক শক্তি হিসেবে নিয়ে কিছু সংস্কৃতিমনা মানুষ নাটক সিনেমার মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দিয়ে থাকে। যার মাধ্যমে সার্বজনীন একটা গ্রহণযোগ্যতা আসে। আমার প্রত্যাশা থাকবে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় তাদের এই সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সাধ্যমতো সহযোগিতা করে যাবে।’

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, ‘নাটক মেধা, মনন, সময় এবং আমাদের জীবনের কথা বলে। বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ বিদ্যাপীঠ। এখানে শিল্প, সংস্কৃতি, খেলাধুলা সবকিছুর সমন্বয়ে পরিচালিত হবে এবং এখান থেকে বের হবে সকল গুনে গুণান্বিত হয়ে। এই প্রত্যাশা থেকেই আসলে আমরা সংগঠন গুলো করি। আজকে যারা অংশগ্রহণ করেছো এখানে ভালো খারাপের প্রশ্নই আসে না। আমরা আজকে চার টুকরো বাংলাদেশের খন্ডচিত্র উপস্থাপিত হতে দেখলাম। যারা বিজিত হয়েছো তাদেরকে অভিনন্দন।’

হাসেনা বেগম বলেন, ‘আজকে আমরা চারটি দলের নাটক উপস্থাপনা দেখলাম। আমি সবার অভিনয়েই মুগ্ধ হয়েছি, সবাই খুব ভালো অভিনয় করেছে। অনেক সুন্দর সুন্দর থিম তারা উপস্থাপন করেছে। যেহেতু এটা একটা প্রতিযোগীতা সুতরাং এখানে কেউ বিজয়ী হবে কেউ হারবে। তবে আমি সবাইকেই অভিনন্দন জানাই। যারা বিজয়ী হতে পারেন নাই তারা আগামীতে আরও ভালো করবেন। সবার জন্য শুভকামনা!’

থিয়েটার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গুলশান পারভীন সুইটি বলেন, ‘থিয়েটার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এটাই আমার শেষ প্রোগ্রাম। আশা করি  আগামীতে সবাই থিয়েটারের সাথে থাকবেন। আজকের এই সুন্দর আয়োজনে আমি স্যারদের এবং থিয়েটার কর্মীবৃন্দদের সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই। তাদের সহযোগিতাই আজকের এই সুন্দর আয়োজন।’

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে ফুলবাড়ীতে কর্মশালা

পাবিপ্রবির রসায়ন বিভাগের নতুন চেয়ারম্যান রতন কুমার পাল

এইচএসসি পরীক্ষার জন্য করোনা স্থগিত!

১২৬তম নজরুল জয়ন্তী উপলক্ষ‍্যে দুইদিব‍্যাপী আয়োজিত অনুষ্ঠানের প্রথম দিন সম্পন্ন হয়েছে আজ

বাকৃবির সিন্ডিকেট সভায় ২৩ শিক্ষার্থীর পিএইচ.ডি. ডিগ্রির অনুমোদন

বাকৃবির ভেটেরিনারি অনুষদের ২১তম ইন্টার্নশিপের উদ্বোধনী

পবিপ্রবিতে ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন কর্তৃক নবীন বরণ অনুষ্ঠিত

অভয়নগরে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত মতুয়া সম্প্রদায়ের ১৩ পরিবার পাশে দাড়িয়েছে যশোর জেলা জামায়াত

হাবিপ্রবি সেভ ইয়ুথের নেতৃত্বে আনিকা-নিরব

পোরশার সারাইগাছি মোড়ে হিরোইন সহ ৪ মাদক কারবারি গ্রেফতার