শনিবার, 7 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

প্রতিবেদক
ফারহান আলমগীর, স্টাফ রিপোর্টার
শনিবার, ৭ জুন ২০২৫ - ৬:০৯ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের মাঝদক্ষিনা গ্রামে ইউপির সাবেক চেয়ারম্যান প্রয়াত খলিলুর রহমানের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোররা ২০ ভরি সোনা ও ৬০ ভরি রূপার গহনা, নগদ ২ লাখ টাকা ও জমির দলিল লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে।গতকাল শুক্রবার (৬ জুন) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। ঘটনার সময় বাড়িতে কেউ উপস্থিত ছিল না।খলিলুর রহমানের স্ত্রী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা লায়লা খলিল বলেন, ‘ঈদ উপলক্ষে ঢাকায় মেয়ের বাড়িতে এসেছি। বাড়িতে কেউ ছিল না। এই সুযোগে শুক্রবার রাতের কোনো এক সময়ে একদল চোররা বাড়ির গেট, দরজার তালা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে। এরপর তারা ঘরের আলমিরা ও সোকেচ ও ওয়াডোপের তালা ভেঙে সেখানে থাকা ২০ ভরি সোনা ও ৬০ ভরি রূপার গহনা ও নগদ ২ লাখ টাকা, জমির দলিলপত্র ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। ওই সময় তারা বাড়ির অন্যান্য জিনিসপত্র তছনছ করে ফেলে রেখে গেছে।’

তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান আজ শনিবার (৭ জুন) ঈদের দিন সকাল সাড়ে ১১টার দিকে বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

অসাবধনাতায় চলে গেল শিশুর জীবন

BIMSTEC যুব সম্মেলনে বাকৃবি রোভার স্কাউটসের প্রতিনিধিত্ব

ইসরায়েলে টানা তৃতীয় আঘাত, ছাড় না দেওয়ার হুঁশিয়ারি খোমেনির

ময়মনসিংহ জাল দলিল সৃজন চক্রের সদস্য গ্রেফতার, অপরাধে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার

জুলাই স্মৃতি ম্যারাথন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

হাবিপ্রবির একাডেমিক কাউন্সিল এজেন্ডায় জায়গা পায়নি শিক্ষার্থীদের সমস্যাগুলো

নড়াইলে ভ্যান নিয়ে কিশোরকে শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

নেত্রকোণায় প্লাস্টিক পলিথিন বর্জনের র্যালি ও আলোচনা সভা

চট্টগ্রামে আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর

ময়মনসিংহে বাম গণতান্ত্রিক জোটের নারী নির্যাতন প্রতিরোধের মিছিলে হামলা