বৃহস্পতিবার, 1 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নাগেশ্বরীতে জাতীয়তাবাদী শ্রমিক দলের আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
বৃহস্পতিবার, ১ মে ২০২৫ - ১২:২৪ অপরাহ্ন

আজ ১ মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় উপজেলা শ্রমিক দলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল ১১টায় উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিশাল র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র‍্যালিটি পুনরায় দলীয় কার্যালয়ে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় পরিণত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শফিউল আলম শফি, সদস্য সচিব ও বেরুবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. ওমর ফারুক এবং পৌর বিএনপির সদস্য সচিব মো. আজিজুল হক।

আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাসে ১ মে এক গৌরবোজ্জ্বল দিন। তারা দেশের শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও শ্রম আইনের যথাযথ বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি বর্তমান সরকারের ‘শ্রমিক-বান্ধব’ বলে দাবি করা নীতির বাস্তব চিত্র নিয়েও প্রশ্ন তোলেন নেতারা।

সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ফিরোজ আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শামিম হোসেন ব্যাপারী। আয়োজনে উপজেলা ও পৌর শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক শ্রমিক অংশগ্রহণ করেন। দিনটি উৎসবমুখর পরিবেশে পালন করেন সবাই।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বয়স্ক ভাতা বঞ্চিত সেকান্দার মৃধার আহাজারি

হাবিপ্রবিতে রূপালী ব্যাংকের ঋণের সুদ হার বৃদ্ধি সহ নানাবিধ অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

যবিপ্রবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইবিতে “তারুণ্যের” শীতবস্ত্র বিতরণ

রাবিতে কোরআন পোড়ানোর ঘটনায় জমা হয়নি তদন্ত প্রতিবেদন, প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ

জয়পুরহাটে রুটি বানানোর কারিগরের রডের আঘাতে ওয়েটারের মৃত্যু

ভর্তি পরীক্ষা উপলক্ষে ১ দিন পবিপ্রবির ক্লাস কার্যক্রম বন্ধ

দালাল রাহাত সিকদারের খপ্পরে বিদেশে শোচনীয় অবস্থায় সুমন সিকদার, হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা

নাগেশ্বরীতে মাদক নির্মূল ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিশাল মানববন্ধন

যশোরে কর্মরত চিকিৎসকদের নিয়ে ‘আরএম সিয়ান ইন যশোর’ এর পূর্ণাঙ্গ কমিটি গঠন