বৃহস্পতিবার, 12 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

আজ কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড পাচ্ছেন ড. ইউনুস

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ - ২:১১ অপরাহ্ন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন। লন্ডনের ঐতিহাসিক সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা প্রদান করা হবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে জানান, রাজা চার্লস নিজেই অধ্যাপক ইউনূসের হাতে এই মর্যাদাপূর্ণ পুরস্কার তুলে দেবেন।

চার দিনের সরকারি সফরে বর্তমানে অধ্যাপক ইউনূস লন্ডনে অবস্থান করছেন। আজকের অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ ছাড়াও তাঁর বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এছাড়াও, তাঁর হাউস অব কমন্সে স্পিকার স্যার লিন্ডসে হলির সঙ্গে সাক্ষাৎ করারও সময়সূচি রয়েছে। সফরের অংশ হিসেবে যুক্তরাজ্যের রাজনৈতিক ও রাজকীয় মহলে অধ্যাপক ইউনূসের উপস্থিতি বিশেষ গুরুত্ব বহন করছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

যশোরে গুলিবিদ্ধ হানিফ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে

বাঘায় অসহায় পরিবার পেল ঈদের উপহার

বাকৃবিতে উদযাপিত হবে ‘জুলাই শহীদ দিবস’ ও ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’

ইবিতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

পবিপ্রবি উপাচার্য হিসেবে ২ মাস পূর্ণ করলেন ড. রফিকুল ইসলাম

ইবিতে প্রস্তাবিত শহীদ মুগ্ধ সরোবরের পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পাতানো নির্বাচনের অভিযোগ

পাঁচবিবিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছেলের মৃত্যু, মা দগ্ধ

বিমান আছড়ে পড়ে আহমেদাবাদের মেডিকেল কলেজ ছাত্রাবাসে, বহু শিক্ষার্থীর মৃত্যুর শঙ্কা

ময়মনসিংহ মৃতঞ্জয় স্কুল স্বপ্ন দেখছে আবার নতুন করে