বৃহস্পতিবার, 30 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি তারিকুজ্জামান লিটু, সাধারণ সম্পাদক তুহিন

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ - ৮:১৩ অপরাহ্ন

নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে তারিকুজ্জামান লিটু ও সাধারণ সম্পাদক পদে নেওয়াজ মাহমুদ তুহিন জয়ী হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে জেলা আইনজীবী সমিতির ১ নং ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ভোটার ছিল ১৫৪ জন। ভোট প্রদান করেছেন ১৪৫ জন ।

নির্বাচনে সভাপতি পদে ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো:তারিকুজ্জামান লিটু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো:ইকবল হোসেন সিকদার পেয়েছেন ৬৮ ভোট। অপর প্রার্থী সন্তোষ কুমার বিশ্বাস পেয়েছেন ৮ ভোট। 

সাধারণ সম্পাদক পদে ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট নেওয়াজ মাহমুদ তুহিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসরাফিল খবির রাজু পেয়েছেন ৬০ ভোট।

সহ-সভাপতি পদে ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট বি.এম মতিউর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিফুল ইসলাম টিটু পেয়েছেন ৫৫ ভোট।

সহ- সাধারণ সম্পাদক পদে ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো:টুটুল শিকদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিশকাতির রহমান সজীব পেয়েছেন ৬৯ ভোট।

গ্রন্থাগার সম্পাদক পদে ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট ইমরুল হাসান সনেট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজুল ইসলাম খান পেয়েছেন ৫৪ ভোট।

এছাড়া নির্বাহী সদস্য পদে শিমুল ফকির,জাহিদুল ইসলাম প্রিন্স,এস এম ইকবাল হোসেন,নাজাতুন নেছা (মুক্তি),মিলিনা খানম নির্বাচিত হয়েছেন।

জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ। তিনি ভোটগণনা শেষে সন্ধ্যা ৬টায় এ ফলাফল ঘোষণা করেন। 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পাঁচবিবিতে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

রুপগন্জে হাসিব হত্যাকান্ড মামলা: শামীম বাহিনীর প্রধানকে যুবদল থেকে বহিষ্কার, গ্রেপ্তার ২

নাগেশ্বরীতে মাদক কারবারি গ্রেফতার

ফুলবাড়ীতে যুব সংঘ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যেগে শীত বস্ত্র বিতরণ

ভালো মানের গবেষণায় প্রণোদনা ও এওয়ার্ড পাবে শিক্ষার্থীরা: যবিপ্রবি উপাচার্য

মার্চ ফর ফেলানী: সীমান্তে আমরা আর লাশ দেখতে চাই না- সারজিস আলম

যবিপ্রবিতে এআইএস ক্লাবের নতুন কমিটি গঠন

চিলমারীতে ৫২ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

জালিয়াতি চক্রের ৪ সদস্যের ছবি

দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচী হাবিপ্রবির প্রভাষকদের; সেশনজটের আশঙ্কা