শুক্রবার, 3 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ববির সাবেক শিক্ষার্থী আলামিনের মৃত্যু

প্রতিবেদক
রাজিব, ববি প্রতিনিধি
শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ - ৪:৫৪ অপরাহ্ন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ( ববি) গণিত বিভাগের সাবেক শিক্ষার্থী মো. রিয়াল শিকদার আলামিন লিভার সিরোসিস ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন৷ 

শুক্রবার (৩ জানুয়ারী) রাত দেড়টায় রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। 

জানা যায়, রিয়াল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিসাবে শিক্ষাজীবন শেষ করে৷ পরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে সিনিয়র অফিসার পদে চাকরীতে যোগদান করেন৷ রিয়াল দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন। প্রায় এক মাস হাসপাতালে ভর্তি ছিলেন৷ রিয়ালের গ্রামেরবাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলার ধামুরাতে৷ আজ বাদ জুম্মা তার জানাজা অনুষ্ঠিত হয় নিজ বাড়িতে। জানাযা শেষে সেখানেই তাকে দাফন করা হয়।

রিয়ালের সহপাঠীরা বলেন,  রিয়াল সাদা মনের মানুষ ছিল।  সহজে মানুষের সাথে মিশতো৷ দিন- রাত পড়াশুনা পরিশ্রমে করে রিয়াল বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে ও ব্যাংকে চাকুরীরত ছিল৷তার অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত৷ 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নজরুল বিশ্ববিদ্যালয়ের নামফলক স্থাপন

বিপুল উৎসাহ উদ্দীপনায় ও নানা আয়োজনে ডিআইইউসাস ফ্যামিলি ডে-২০২৫ উদযাপন

ভুট্টা ক্ষেতে মিলল গৃহবধূর লাশ, স্বামী পলাতক

জুলাই গণঅভ্যুত্থানে জড়িতদের বিচারের দাবিতে ইবি ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ

পাবিপ্রবিতে আবার চুরি

শায়েস্তাগঞ্জে  ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

বুটেক্সে হল ফেস্ট উদযাপন হবে ১৬ ডিসেম্বর

ভবিষ্যতে সৈরাচারমুক্ত ও দূর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার নিয়ে জুলাই গণঅভ্যুত্থান’২৪ বর্ষপূর্তীতে শেকৃবিতে র‍্যালির আয়োজন

ময়মনসিংহ মৃতঞ্জয় স্কুল স্বপ্ন দেখছে আবার নতুন করে