শনিবার, 11 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ফতুল্লা থানা জামায়াতের শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক
মোঃ তুষার খান, সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি
শনিবার, ১১ জানুয়ারি ২০২৫ - ৯:৪৩ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উত্তর থানা শাখার আয়োজনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) সকালে ফতুল্লা থানার ভুইগড় বাস স্ট্যান্ড এর পশ্চিম পাশের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামী এর আমীর মো. মমিনুল হক সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মজিবুর রহমান মিয়াজী, মুফতী জাহাঙ্গীর আলম, মহানগরীর শুরা ও কর্মপরিষদ সদস্য এডভোকেট মাইনুদ্দিন মিয়া।

ফতুল্লা (উত্তর) থানার সেক্রেটারি হাফেজ এনামুল হক এর সভাপতিত্বে ও আমিন আহমাদ মাস্তান এর সঞ্চালনায় স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

এসময় বক্তারা বলেন, জামায়াতে ইসলাম মানুষের কল্যাণে কাজ করে থাকে। সবার সুখ-দুঃখ ভাগাভাগি করে একটি মানবিক সমাজ বিনির্মাণে দলটি সর্বদা সচেষ্ট। চলমান তীব্র শীতে অসহায় শীতার্তদের কথা চিন্তা করে জামায়াতে ইসলাম দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ করছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলাজুড়ে কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে জেলা ফতুল্লা থানায় শতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মানবিক এই কর্মসূচি অব্যাহত থাকবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জ জেলার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত 

শহীদ ওয়াসিমের নামে উদ্বোধন হচ্ছে চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে

যবিপ্রবিতে মার্কেটিং বিভাগের প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

শীতের আমেজ ছড়িয়ে দিতে গ্রীন ভয়েসের ভিন্নধর্মী উদ্যোগ

উল্লাপাড়ায় বিএনপি নেতাকে হাতুড়িপেটা করেননি জামায়াত শিবিরের নেতা কর্মীরা, স্পষ্ট বিবৃতি

বিভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সাথে ইবি ছাত্রশিবিরের মতবিনিময়

পবিপ্রবি’র নতুন একাডেমিক প্রোফাইলে আবু সাঈদের ছবি

বশেমুরবিপ্রবির বিভাগ ল্যাব পরিদর্শনে ভিসি প্রো ভিসি

হাবিপ্রবিতে ক্যারিয়ার ক্লাবের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

রায়গঞ্জে ধানক্ষেতে থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে