সোমবার, 14 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

দুপুর ২টার আগেই তালা মাদ্রাসায়, জেনেও ব্যবস্থা নেয় না উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা

প্রতিবেদক
মোঃ সোহেল রানা, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
সোমবার, ১৪ জুলাই ২০২৫ - ৪:০৮ অপরাহ্ন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

 

কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের মাটিয়াল আল মোজাদ্দেদিয়া দ্বীনি দাখিল মাদ্রাসায় ফের নিয়ম-নীতির তোয়াক্কা না করে নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি দেয়ার অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটি প্রায় প্রতিদিন দুপুর ২টার আগেই অফিস কক্ষসহ পুরো ভবনে তালা ঝুলিয়ে বন্ধ করে দিয়ে চলে যায় মাদ্রাসাটি সকল কর্মকর্তা ও কর্মচারী। বিষয়টি স্বয়ং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জেনেও নেয়নি কেন কার্যকরী পদক্ষেপ। ফলে নিয়মনীতি তোয়াক্কাই করছেন না মাদ্রাসার অধ্যক্ষ।

আজ সোমবার (১৪ জুলাই) সরেজমিনে দুপুর ২টার সময় মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, সকল শ্রেণিকক্ষ ও অফিস কক্ষে তালা ঝুলছে। কোনো শিক্ষক বা কর্মচারীকে প্রতিষ্ঠান এলাকায় পাওয়া যায়নি।

এর আগেও চলতি বছরে মাদ্রাসাটির অনিয়ম নিয়ে জাতীয় দৈনিক পত্রিকাতেই দুই দফায় প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। তখন “সকাল ১০টায় বিদ্যালয়ে এসে দুপুর ১টায় ছুটি”, “শিক্ষক সিদ্ধান্তেই চলছে প্রতিষ্ঠান” এমন শিরোনামে প্রকাশিত সংবাদের পর কিছুদিনের জন্য প্রতিষ্ঠানটিতে স্বাভাবিক কার্যক্রমে ফিরে এলেও বর্তমানে আবারও পুরনো চিত্র ফিরে এসেছে।

বিষয়টি নিয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আইয়ুব আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত আছেন এবং এই মহূর্তে কথা বলতে পারবেন না বলে জানান তার মেয়ে। 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ আব্দুল ওয়াহিদ বলেন, “বর্তমানে ওই মাদ্রাসায় পরীক্ষা চলছে। এজন্য শিক্ষকরা চলে গেছেন। পরীক্ষা চলাকালীন সময়ে বিকেল ৪টা পর্যন্ত অফিসে থাকার প্রয়োজন নেই। পরীক্ষা শেষ হলেই তারা চলে যাবে”

তবে বিষয়টি নিয়ে ভিন্ন অবস্থানে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম। তিনি বলেন, “পরীক্ষা থাকুক বা না থাকুক, শিক্ষক ও কর্মচারীদের বিকেল ৪টা পর্যন্ত প্রতিষ্ঠানে অবস্থান করা বাধ্যতামূলক। এর ব্যত্যয় হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা বলছেন, নিয়মিত শ্রেণিকক্ষে পাঠদান না হওয়ায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ছে। বারবার এমন অনিয়মের অভিযোগ উঠলেও কার্যকর ব্যবস্থা না থাকায় প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরছে না।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েফেয়ার ফাউন্ডেশনের রাজশাহী জেলা সম্মেলন 

পাল্টা হামলায় বিপর্যস্ত ইসরায়েল, পুতিনের সমর্থন চায় নেতানিয়াহু

রাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশের ডিজিটাল বিপ্লবে অগ্রদূত “তরুণদের স্বপ্ন থেকে বাস্তবের সাফল্য: Digitonica”

৩ দফা দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা দিলো জবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা

গুচ্ছ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ১৫৬ জনের নামে হত্যাচেষ্টা মামলা

নাগেশ্বরীর রামখানায় বিশেষ অভিযানে ফেন্সিডিলসহ একজন গ্রেফতার

বাকৃবির আশরাফুল হক হলে অবৈধ বৈদ্যুতিক চুলা উচ্ছেদ অভিযান

পবিপ্রবিতে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য দূরীকরণের দাবিতে স্মারকলিপি প্রদান