বৃহস্পতিবার, 20 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সড়ক দুর্ঘটনায় আহত যবিপ্রবির তিন শিক্ষার্থী

প্রতিবেদক
ইমরান, যবিপ্রবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ - ৮:২৩ অপরাহ্ন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের শিক্ষার্থী শফিকুল ইসলাম শফি, মো. রাহিম হাসান ও খন্দকার আব্দুল্লাহ শাফি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।

 

সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে তিনটার দিকে যশোর-চৌগাছা সড়কের আব্দুলপুর এলাকায় রাস্তায় রাখা ব্যারিকেডের সঙ্গে সংঘর্ষে তাদের মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়।

 

জানা গেছে, আহত তিন শিক্ষার্থী যবিপ্রবির স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন ও (পিইএসএস) বিভাগের অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলামকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে ক্যাম্পাস থেকে শহরের একটি হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। দ্রুতগতিতে যাওয়ার সময় অন্ধকারে রাস্তার ব্যারিকেড দেখতে না পেয়ে তারা দুর্ঘটনার শিকার হন। ধাক্কা খেয়ে তারা ছিটকে পড়েন। পরে ইজিবাইকে করে কিছু দূর যাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদের হাসপাতালে নেওয়া হয়।

 

আহতদের মধ্যে খন্দকার আব্দুল্লাহ শাফি শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে ক্ষতের সৃষ্টি হয়েছে, শফিকুল ইসলাম শফির মাথায় চোট লেগেছে, এবং মো. রাহিম হাসান মারাত্মকভাবে আহত হয়ে বাম পায়ের ফিমার হাড় ভেঙে গেছে। খন্দকার আব্দুল্লাহ শাফি ও শফিকুল ইসলাম শফি হাসপাতাল থেকে ছাড়া পেলেও রাহিম হাসান বর্তমানে আইসিইউতে রয়েছেন।

 

এছাড়া জানা যায়, মো. রাহিম হাসানের পারিবারিক আর্থিক অবস্থা ভালো নয়। তার বাবা নেই, এবং তিনি অনেক কষ্ট করে নিজের খরচ চালান।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

জয়পুরহাট স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন অব হাবিপ্রবির নেতৃত্বে শাকিল-অঙ্কুর

প্রাচীন গাঙ্গাটিয়া জমিদার বাড়িতে ডাকাতের হানায় বাসদ (মার্কসবাদী)র প্রতিবাদ

পবিপ্রবি উপাচার্য হিসেবে ২ মাস পূর্ণ করলেন ড. রফিকুল ইসলাম

জনগণের আস্থার দল বিএনপি-যশোর জেলা বিএনপির সম্মেলনে তারেক রহমান, ২য় অধিবেশনের ভোটগ্রহণ শুরু

কুড়িগ্রামে ভিজিএফের চার মেট্রিক টন চাল জব্দ: চেয়ারম্যান-বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে ইসকন কর্তৃক আইনজীবী হত্যার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

জমকালো আয়োজনে নবীনদের বরণ করল কুবি

ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রাণপুরুষ মাওলানা মোহাম্মাদ আলীর প্রয়াণদিবস উপলক্ষে সরকারি এম এম আলী কলেজে আলোচনা সভা 

নারী ফুটবলে অস্থিরতা: কোচ বাটলারের হুঁশিয়ারি, কঠোর অবস্থানে খেলোয়াড়রা

ইবি মিউজিক আসোসিয়েশনের সভাপতি ইমন, সম্পাদক রাব্বী