রবিবার, 19 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে ইবি ছাত্রদলের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ - ৪:০১ অপরাহ্ন

শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ল্যাবরেটরী স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) দুপুরে ল্যাবরেটরী স্কুলের সভাকক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী প্রথম তিন জনকে পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে শাখা ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। উপস্থিত ছিলেন ছিলেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. এ.বি.এম জাকির হোসেন এবং ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান। এছাড়াও শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্য নুর উদ্দিন ও রাফিজ আহমেদসহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, জিয়াউর রহমানের জন্মদিনে শিশুদের  ছাত্রদলের এমন আয়োজন প্রশংসনীয়। জিয়াউর রহমান শিশুদের উন্নয়ন ও মনোজগতের বিকাশের জন্য শিশু একাডেমি প্রতিষ্ঠা ও শিশু মেলা চালু করেছিলেন। যা বিগত স্বৈরাচার সরকার বন্ধ করে দিয়েছিলো। জিয়াউর রহমান শিশুদের নিয়ে ভাবতেন। তাই তিনি শিশুদের জন্য কাজ করেছিলেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

যবিপ্রবির ইইই ক্লাবের নেতৃত্বে আহাদ হোসেন নিবীড় ও জাহিদুল ইসলাম শান্ত

পারভেজ হত্যার বিচারের দাবিতে বাকৃবিতে ছাত্রদলের মানববন্ধন

বাউফলে বহিরাগতদের ছুরির আঘাতে আহত দুই শিক্ষার্থী

দেশের খাদ্য নিরাপত্তা নিয়ে বাকৃবিতে সেমিনার অনুষ্ঠিত

নারীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের সুরক্ষাকল্পে ছাড়নীতি গ্রহনের দাবিতে ভিসি বরাবর স্বারকলিপি প্রদান করে ববি ছাত্রদল

ভালুকায় রাস্তা সংস্কারের জন্য আবেদন ও দাবি এলাকাবাসীর

যবিপ্রবি ব্লাড ব্যাংকের নেতৃত্বে মাসুম ও বশির

কুবিতে খিচুড়ি ভোজকে কেন্দ্র করে সমন্বয়কদের একাংশের সংবাদ সম্মেলন

ইসরায়েল থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

হাবিপ্রবির বিভিন্ন স্থাপনা থেকে মুজিব ও শেখ হাসিনার নাম ভেঙে ফেললো শিক্ষার্থীরা