সোমবার, 19 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মহাখালী থেকে তামাক কারখানা অপসারণের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
Delowar Mahmud
সোমবার, ১৯ মে ২০২৫ - ৩:১৩ পূর্বাহ্ন

দেলোয়ার মাহমুদ, ডিআইইউ প্রতিনিধিঃ

ঢাকা শহরের অন্যতম জনবহুল ও আবাসিক এলাকা মহাখালীর ডিওএইচএসে অবস্থিত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি)-এর তামাক কারখানা অপসারণের দাবিতে আজ এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “শহরের অভ্যন্তরে তামাক কারখানা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, আবাসিক এলাকা থেকে দ্রুত ক্ষতিকর তামাক কারখানা অপসারণ করা হোক” – এই স্লোগানকে সামনে রেখে টোব্যাকো কন্ট্রোল এন্ড রিসার্চ সেল (টিসিআরসি) এই কর্মসূচির আয়োজন করে।

 

রবিরার (১৮ মে) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পুরাতন ক্যাম্পাসের লাল বিল্ডিংয়ের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং আবাসিক এলাকা থেকে তামাক কারখানা সরানোর পক্ষে জোরালো দাবি জানান। অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে কারখানার ক্ষতিকর প্রভাব এবং অবিলম্বে এটিকে অন্যত্র সরিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

 

উল্লেখ্য, ১৯৬৪ সালে মহাখালী যখন ঢাকার প্রান্তে একটি শান্ত গ্রাম ছিল, তখন বিএটি এখানে তাদের তামাক কারখানা স্থাপন করে। তবে, সময়ের সাথে সাথে এই এলাকাটি ঘনবসতিপূর্ণ আবাসিক অঞ্চলে পরিণত হয়েছে, যেখানে বহু পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল অবস্থিত। পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭ অনুসারে তামাক শিল্প ‘লাল শ্রেণিভুক্ত’ হলেও, ২০২৩ সালের সংশোধিত বিধিমালায় এটিকে ‘কমলা শ্রেণিভুক্ত’ করা হয়েছে, যা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য উদ্বেগের কারণ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, তামাক কারখানাটি আবাসিক এলাকায় অবস্থিত হওয়ায় প্রতিনিয়ত বিষাক্ত রাসায়নিক পদার্থ নির্গত হচ্ছে, যা স্থানীয় বাসিন্দাদের শ্বাসকষ্ট, অ্যাজমা ও ফুসফুসের রোগের ঝুঁকি বাড়াচ্ছে। এছাড়াও, তামাক শুকানোর জন্য কাঠ পোড়ানো বনভূমি ধ্বংস করছে এবং ভারী যানবাহনের চলাচল পরিবেশ দূষণ ও সড়কের উপর চাপ সৃষ্টি করছে।

 

বক্তারা আরও উল্লেখ করেন, বিশ্বের অনেক দেশ ইতোমধ্যে শহরের কেন্দ্র থেকে তামাক কারখানা সরিয়ে জনবান্ধব পরিবেশ তৈরি করেছে। তারা বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে মহাখালী ডিওএইচএস থেকে বিএটি-এর তামাক কারখানা অপসারণ করে সেখানে একটি উন্মুক্ত পার্ক নির্মাণের দাবি জানান। একই সাথে, নতুন তামাক কোম্পানির অনুমোদন বন্ধ এবং তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনেরও আহ্বান জানানো হয়।

 

মানববন্ধনে টিসিআরসি-এর প্রতিনিধি এবং অন্যান্য পরিবেশ ও জনস্বাস্থ্য কর্মীরাও বক্তব্য রাখেন। তারা তামাক কোম্পানির প্রভাব মোকাবিলায় সরকারের কঠোর পদক্ষেপ এবং বৈশ্বিক চুক্তি এফসিটিসির বাস্তবায়নের উপর জোর দেন। বক্তারা বলেন, জনস্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি করে কোনো বিনিয়োগ টেকসই উন্নয়ন হতে পারে না।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি ফ্যাকাল্টির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

কুড়িগ্রামে ধরলা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

হোসেনপুরে দরপত্র সমূহের লটারীর ড্র অনুষ্ঠিত

গণ-অভ্যুত্থানের গান নিয়ে বশেফমুবিপ্রবিতে কণ্ঠশিল্পী আমিরুল মানিক

মুক্তি পেলেন ৩০ বছর ২ মাস ১৯ দিন কারাভোগ করা লাখাইর কনু মিয়া

কুড়িগ্রামে সাংবাদিকদের ঐক্য ও সহযোগিতার লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত

জয়পুরহাটে অবস্থানরত হাবিপ্রবির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

অফিশিয়াল লোগো উন্মোচন করলো জাবিপ্রবি

খুবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি প্যানেল বিলুপ্ত ঘোষণা

খানসামায় পুনরায় জামায়াতের আমীর আনিসুর, সেক্রেটারি সামিউল