শুক্রবার, 31 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জামায়াতের আমীরের আগমন উপলক্ষে কর্মীসভা অনুষ্ঠিত

প্রতিবেদক
মোঃ তুষার খান, সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি
শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫ - ৯:০৬ অপরাহ্ন

জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ পশ্চিম সাংগঠনিক থানার উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে মাসদাইর গাবতলি এলাকার ড্রিম কনভেনশন কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।

 

থানা সেক্রেটারি ফয়সাল আলমের সঞ্চালনায় এবং থানা আমীর মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরীর শুরা ও কর্মপরিষদ সদস্য এবং মহানগরীর সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন।

 

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরীর শুরা ও কর্মপরিষদ সদস্য ও শিক্ষা বিভাগের সেক্রেটারি মাওলানা মো. ওমর ফারুক, শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিন, নারায়ণগঞ্জ মহানগরীর শুরা ও কর্মপরিষদ সদস্য জনাব ফরিদ উদ্দিন আহমদসহ নারায়ণগঞ্জ পশ্চিম থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

সর্বশেষ, নারায়ণগঞ্জ পশ্চিম সাংগঠনিক থানার বিভিন্ন ওয়ার্ডে পথসভা ও লিফলেট বিতরণের মধ্য দিয়ে কর্মসূচিটি সমাপ্ত করা হয়।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত