শনিবার, 25 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পাঁচবিবিতে বেড়েছে আলুর চাষ

প্রতিবেদক
মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫ - ১০:৩৩ অপরাহ্ন

দেশে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে সরিষার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে বিপুল পরিমাণে সার বীজ প্রণোদনা দেয়া হলেও যথাযথ তদারকির অভাব, ন্যায্য মুল্যের অপ্রাপ্যতা ও আলুর মুল্য বৃদ্ধির করনে গত বারের তুলনায় এবার সরিষার চাষ কমেছে ২ হাজার ৬৩২ হেক্টর জমি । অন্য দিকে আলুর আবাদ বৃদ্ধি পেয়েছে ২ হাজার ৯৯৫ হেক্টর জমি ।
কৃষকরা বলছেন গত কয়েক বছর ধরে বাজারে সরিষার নায্য মূল্য না পাওয়াই এবং আলুর চাহিদা বৃদ্ধি পাওয়াই আলু চাষের দিকে ঝুঁকে পড়েছেন তারা। এ কারণে উপজেলায় সরিষা আবাদ কমে গিয়ে, বেড়েছে আলুর আবাদ ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার ৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় গত বছর সরিষা আবাদ হয়েছিল ৮ হাজার ৩৬৯ হেক্টর জমিতে। এবার তা কমিয়ে চাষাবাদ হয়েছে ৫ হাজার ৭৩২ হেক্টর জমিতে। অপর দিকে একই মৌসুমে আলু রোপন করা হয়েছিল ৫ হাজার ৯৫০ হেক্টর জমিতে। চলতি মৌসুমে আলু রোপন হয়েছে ৮ হাজার ৯৪৫ হেক্টর জমিতে। যা গত বছরের তুলনায় ২ হাজার ৯৯৫ হেক্টর জমি বেশি।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, আলুর দাম বেশি হওয়ায় অনেকেই সরিষার চাষ বাদ দিয়ে আলু চাষে মন দিয়েছেন। এ ছাড়া সার ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বৃদ্ধি পেয়েছে। তবে কৃষকরা আশা করছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবার তারা ভালো
ফলন পাবেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

কর্মচারীদের জন্য দুইদিন ব্যাপী কর্মশালার আয়োজন করেছে বাকৃবির আইকিউএসি

নাগেশ্বরী টেকনিক্যাল ইন্সটিটিউটে ফর্ম পূরণ নিয়ে উত্তেজনা, শিক্ষার্থীদের সাথে বাকবিতণ্ডা ও অফিস কক্ষে ভাঙচুর

নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার

ইবতেদায়ী শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড ২০২৫-এ সেরা ২০-এ বুটেক্স শিক্ষক আব্বাস উদদীন

দিরাইয়ে প্রকাশ্যে মাদকের বিস্তার, পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন

রূপগঞ্জে বাংলাদেশ আমজনগণ পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা

নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত পবিপ্রবির সৃজনী বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা

পিসিবিকে বিদায় বললেন ইউসুফ

সিদ্ধিরগঞ্জে দাম্পত্য কলহের গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী।