শুক্রবার, 30 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বৃষ্টি ভেজায় থেমে নেই দায়িত্ব: ট্রাফিক শিক্ষার্থীদের নীরব যুদ্ধ ঢাকার রাস্তায়

প্রতিবেদক
সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি
শুক্রবার, ৩০ মে ২০২৫ - ১২:১৪ অপরাহ্ন

বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে রাজধানী ঢাকায় বিরামহীন বৃষ্টি চলছে । এতে বিভিন্ন সড়কে পানি জমে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট । তবে এমন দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও থেমে নেই ট্রাফিক নিয়ন্ত্রণের নিয়োজিত সদস্যরা ।

 

বৃহস্পতিবার (২৯শে মে) রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে দেখা গেছে ট্রাফিক পুলিশের পাশাপাশি কাজ করছেন ট্রাফিক সহায়তাকারী শিক্ষার্থীরা (TAG) । তারা ভিজে যাচ্ছে বৃষ্টিতে, হাঁটু সমান পানির মধ্যেও কাজ করে যাচ্ছেন নিরলসভাবে – শুধুমাত্র সড়কের শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং জনভোগান্তির কমানোর জন্য ।

 

ডিউটিরত অবস্থায় কয়েকজন TAG সদস্যের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার রাতে । ট্রাফিক সহায়তাকারীদের অফিসিয়াল ফেসবুক পেজ বা Traffic Assistant Group -এ ছবিগুলো পোস্ট করা হলে তার নজর করা অসংখ্য মানুষের ।

ছবিতে দেখা যায়, শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে থাকা অবস্থায় রাস্তার উপর পড়ে থাকা লাইনগুলো সরিয়ে দিচ্ছেন , যান চলাচল স্বাভাবিক রাখার জন্য সহায়তা করছেন এবং ট্রাফিক পুলিশের সমন্বয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন ।

নগরবাসীর অনেকে প্রশংসা করছেন এই শিক্ষার্থীদের । উপস্থিত এক প্রত্যক্ষদর্শী বলেন,”বর্তমানে শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের সঙ্গে কাজ করায় ট্রাফিক অনেকটা নিয়ন্ত্রণে এসেছে । বিশেষ করে এই বৃষ্টিতে তারা যেভাবে কাজ করছে, তা সত্যিই প্রশংসনীয়।”

এ ধরনের উদ্যোগ শুধুমাত্র ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নই নয়, বরং তরুণ প্রজন্মের সমাজসচেতন ভূমিকার একটি উদাহরণ হয়ে উঠেছে । বৃষ্টির ভেতরেও দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের এই চিত্র নিঃসন্দেহে প্রশংসার যোগ্য

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবির নবনিযুক্ত প্রো-ভিসি প্রফেসর হেমায়েত জাহান ও ট্রেজারার প্রফেসর মো. লতিফ

দুর্নীতির মামলায় যবিপ্রবির সাবেক উপাচার্য আব্দুস সাত্তার কারাগারে

পাবিপ্রবি শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

রাবির ভর্তি পরীক্ষা শুরু কাল, থাকছে পাঁচ স্তরের নিরাপত্তা

পবিপ্রবিতে দূর্যোগে পূর্ব প্রস্তুতি সম্পর্কিত যুব নেতৃত্বে সহযোগিতামূলক কর্মশালা

ময়মনসিংহ ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

সার্বিক পরিস্থিতির জন্য ফ্যাসিস্ট হাসিনা দায়ী: জামায়াতের আমির

অবৈধ ইটভাটা বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় কুড়িগ্রামের ডিসি সহ ৮ কর্মকর্তাকে হাইকোর্টে তলব।

Devil Fish’ Invasion: How an Aquarium Pet is Devastating Bangladesh’s Rivers

আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশনা: বাকৃবির ৪৩ শিক্ষক পেল প্রণোদনা