সোমবার, 21 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কবর থেকে তোলেন মানুষের কঙ্কাল বিক্রি হতো ঢাকায়

প্রতিবেদক
shafiel alam sumon
সোমবার, ২১ এপ্রিল ২০২৫ - ১১:৫১ অপরাহ্ন

শেরপুরের বিভিন্ন কবর থেকে তোলেন মানুষের কঙ্কাল। এরপর মাথার খুলি ও মেরুদণ্ডসহ সব হাড় ট্র্যাভেল ব্যাগে ভরে বিক্রি করতে নিয়ে যাওয়া হচ্ছিল ঢাকায়। তবে শেষ রক্ষা হয়নি। ময়মনসিংহের ভালুকায় যৌথবাহিনীর হাতে আটক হয়েছেন এই চক্রের তিনজন। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে কঙ্কাল।

রোববার (২১ এপ্রিল) দিনগত রাত ১টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সোনারবাংলা স্কুলের সামনে থেকে সেনাবাহিনী ও ভালুকার ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ কঙ্কালগুলো উদ্ধার করে।

আটক ব্যক্তিরা হলেন-ময়মনসিংহ সদরের চর কালিবাড়ি গ্রামের ইদু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৪৫), সুতিয়াখালি গ্রামের মৃত কোতাব আলীর ছেলে ফারুক হোসেন (৪৮) ও শেরপুরের শ্রীবর্দী উপজেলার মাটিয়াকুড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আলমগীর হোসেন (২৪)।

বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম। তিনি জানান, রাত ১টার দিকে হবিরবাড়ি ইউনিয়নের সোনারবাংলা স্কুলের সামনে চেকপোস্টে তল্লাশি কার্যক্রম চালানো হয়। এসময় ওই তিনজনের সঙ্গে একটি ট্র্যাভেল ব্যাগ ছিল। এটি দেখে সন্দেহ হলে তাদের আটকিয়ে ব্যাগটি তল্লাশি করা হয়। এসময় তিনটি মাথার খুলি, একটি মেরুদণ্ডসহ ৭৮টি হাড় পাওয়া যায়। পরে এগুলো জব্দ করে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। তবে এসময় দৌড়ে পালিয়ে যান একজন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে কঙ্কাল বিক্রির সঙ্গে জড়িত। তারা কঙ্কাল চুরির জন্য শেরপুর জেলাকে বেঁচে নিয়েছিলেন। শেরপুরের বিভিন্ন কবর থেকে কঙ্কাল চুরি করে ঢাকায় নিয়ে বিক্রি করতেন তারা। তবে একেকটি কঙ্কাল কত টাকায় বিক্রি করা হতো, তা জানা যায়নি। এই চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্তের চেষ্টা চলছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে সীমান্তে বিজিবির অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

জাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি রাবেয়া, সম্পাদক ইয়াসির

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাকে মারধর ছাত্রদলের

নাগেশ্বরী বিএনপির নব গঠিত কমিটিতে ৬ জন সাংবাদিক

গবি শিক্ষার্থীদের অংশগ্রহণে ইন্ডাস্ট্রিয়াল ট্যুর আয়োজিত

১৮ বছরের অপেক্ষা শেষে স্বপ্নপূরণ, আইপিএল শিরোপায় মুখর কোহলির বিজয়ের উল্লাস

হাবিপ্রবির নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণ কমিটির নেতৃত্বে শরিফুল-সাব্বির

পাঁচবিবির ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্ব পেলেন এসিল্যান্ড বেলায়েত হোসেন

বুটেক্সে নবীন শিক্ষার্থীদের বরণে ওরিয়েন্টেশন

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে মাভাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল