রবিবার, 6 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

প্রতিবেদক
ফারহান আলমগীর, স্টাফ রিপোর্টার
রবিবার, ৬ এপ্রিল ২০২৫ - ১১:৫৯ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জে মুরগীবাহী ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ৩ যাত্রী নিহত হয়েছে। এ দূর্ঘটনায় অটোভ্যানে থাকা আরো ৪ যাত্রী গুরুতর আহত হয়েছে।শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী পল্লী বিদুৎতের সামনে এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ জানান, নিহত শিশুটি উল্লাপাড়া উপজেলার দেঘলবাড়ী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মেরাজুল ইসলাম। অন্যজন উপজেলার সলঙ্গা থানার ঘুড়কা দাসপাড়া গ্রামের সুবল দাসের ছেলে সুশান্ত কুমার দাস। অপর জনের নাম পরিচয় জানা যায়নি।আহত ব্যক্তিদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ। তাৎক্ষণিকভাবে বাঁকীদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মুরগীবাহী ট্রাক দ্রুত গতিতে বগুড়ার দিকে যাচ্ছিল। অন্যদিকে ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে অটোভ্যানটি মহাসড়ক দিয়ে ঘুড়কার দিকে যাচ্ছিল। ভূঁইয়াগাঁতী পল্লী বিদুৎ এলাকা অতিক্রম করার সময় ট্রাক ও অটোভ্যানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানে থাকা শিশু সহ ৩ জন যাত্রী নিহত হয়। এবং অটোভ্যানে থাকা আরো ৫ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহটি সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠাবে বলে জানান।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

৩৭তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতা শুরু ২১ মে

শিমুল ফুলে বসন্তের রঙে রঙিন উল্লাপাড়া

জিমনাসিয়াম নেই, অডিটোরিয়ামও না— মাভাবিপ্রবি দেখে হতাশ-ঢাবির অধ্যাপক ড. কামরুল হাসান মামুন

কুড়িগ্রামে ভ্যাকসিনেটরদের সঙ্গে প্রাণিসম্পদ কর্মকর্তার মতবিনিময়

রূপগঞ্জে আওয়ামী লীগ নেতাদের নিয়ে বিএনপির মিছিল

ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব হবিগঞ্জ (ঊষা) কর্তৃক নবীন বরণ ও ইফতার মাহফিল

যশোরে সন্ত্রাসীদের গুলিতে এক যুবক আহত

ময়মনসিংহ জাল দলিল সৃজন চক্রের সদস্য গ্রেফতার, অপরাধে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার

উলিপুরে ১৫’শ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি নয়ন গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু