বুধবার, 19 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ঝিনাইদহের সাবেক এমপি সালাহউদ্দিন মিয়াজীসহ ২ জন যশোরে আটক

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ - ১:০০ অপরাহ্ন

যশোরে নিজের পার্কে ৫ ঘন্টা অবরোধ থাকার পর যৌথ বাহিনীর হাতে আটক হলেন মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজী ও তার শ্যালক। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে পনে ১২টার দিকে যশোরের সদর উপজেলার ‘শ্যামলছায়া পার্ক’ থেকে তাদেরকে যৌথ বাহিনী আটক করে জেলা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেন।

এর আগে, ‘শ্যামলছায়া পার্কে’ সালাহউদ্দিন মিয়াজী ও তার শ্যালক অবস্থান করছেন এমন খবরে মঙ্গলবার সন্ধ্যা থেকে পার্কটিকে অবরুদ্ধ করে রাখে উত্তেজিত ছাত্র-জনতা। পরে খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সালাহউদ্দিন মিয়াজী ও তার শ্যালক তাদের মালিকানাধীন শ্যামলছায়া পার্কে অবস্থান করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বেশকিছু নেতাকর্মীসহ বিপুলসংখ্যক জনতা পার্কটি ঘিরে ফেলে। এ সময় তারা ভেতরে ঢোকার চেষ্টা করে।

স্থানীয়রা আরও জানান, উত্তেজিত ছাত্র-জনতা তাদেরকে গ্রেফতার না করলে ঘটনাস্থল ছাড়বেন না বলে আল্টিমেটাম দেন। একপর্যায়ে রাত পৌনে ১২টার দিকে তাদের আটক করে যৌথবাহিনীর সদস্যরা।

সালাউদ্দিন মিয়াজী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিবও ছিলেন। এ সময় তিনি যশোর, ঝিনেদাহ বিভিন্ন স্থানে বিপুল পরিমাণের জমি ক্রয় করেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

খুবির সি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

১৬৯ ভারতীয়, ৫৩ ব্রিটিশ ও ৭ জন পর্তুগিজ নাগরিক ছিলেন বিমানটিতে

রংপুরে শেকৃবি শিক্ষকের তত্ত্বাবধানে কৃষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

হাবিপ্রবিব কনজুমার ইয়ুথ’র নতুন সভাপতি নাজমুল, সম্পাদক সুমন

আওয়ামীলীগের মাসব্যাপি কর্মসূচি বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ রাবি শিক্ষার্থীদের

বাকৃবি কর্মকর্তার দাফন পোস্টমর্টেম শেষে পারিবারিক কবরস্থানে সম্পন্ন

নড়াইলে গৃহবধূর মরদেহ উদ্ধার স্বামী শহিদুল পলাতক

জুলাই খুনিদের বিচারের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন 

নড়াইলে বাঁশ-বেতই প্রধান জীবিকার উৎস প্রায় দুই শতাধিক নারীর

আগরতলায় বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

আগরতলায় বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ