মঙ্গলবার, 8 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সাংবাদিক নির্যাতনের অভিযোগে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক বদলি

প্রতিবেদক
ফারহান আলমগীর, স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ - ৯:৩২ অপরাহ্ন

তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদেরকে সিরাজগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এর আগে অবৈধ পুকুর খননকারীদের থেকে ঘুষ নেয়ার অভিযোগে উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অমৃত সূত্রধর ও তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদেরের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন দৈনিক ইত্তেফাক পত্রিকার তাড়াশ সংবাদদাতা গোলাম মোস্তফা। এ সংবাদ প্রকাশের জের ধরে গত রমজানের ঈদের রাতে পুলিশি নির্যাতনের শিকার হোন প্রতিবেদক ও তার স্ত্রী ফারজানা পারভিন। পরে গত শনিবার অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তা উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অমৃত সূত্রধর ও তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদেরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী দম্পত্তি।

সিরাজগঞ্জ জেলার ডিআইঅন (ডিএসবি) মো. আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, (৭ এপ্রিল) সোমবার তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদেরকে বদলি করে সিরাজগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। মো. জিয়াউর রহমান নামে একজন তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করছেন। এর আগে তিনি চৌহালী থানার দায়িত্বে ছিলেন। এদিকে নির্যাতনের স্বীকার সাংবাদিক গোলাম মোস্তফা বলেন, সত্য চির সুন্দর। সত্য-ন্যায়ের জয় নিশ্চিত। বিশেষ করে সংবাদ সম্মেলন শেষ হতেই ডিআইঅন (ডিএসবি) মো. আনোয়ার তার অফিসে ডেকে নেন। আমাদের আশ্বস্ত করেন আপনাদের প্রতি অন্যায় হয়ে থাকলে অবশ্যই তার বিচার পাবেন। মানুষ ভুল করলে পুলিশের দায়িত্ব তাকে বুঝিয়ে ভুল ভাঙানো, তার সাথে খারাপ আচারণ করে নয়। ওসি (তদন্ত) মো. নাজমুল কাদেরকে পুলিশ লাইনে সংযুক্ত করায় আমি বিচার পেয়ে গেছি।

সাংবাদিক গোলাম মোস্তফার স্ত্রী ফারজানা পারভিন বলেন, তাড়াশ থানার ওসি (তদন্ত) মো. নাজমুল কাদের আমাদের সাথে যে অন্যায় করেছিলেন বিচার পেয়ে খুশি।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

যবিপ্রবির এআইএস ক্লাবের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশনা: বাকৃবির ৪৩ শিক্ষক পেল প্রণোদনা

রাবিতে আরইউমুনা’র উদ্যোগে ‘ছায়া জাতিসংঘ সম্মেলন-২০২৫’ শুরু ২০ই ফেব্রুয়ারি

সাতকানিয়ায় ডাকাতির গুজব ছড়িয়ে আওয়ামীলীগ নেতার হামলা, নিহত ২ জামাত কর্মী

হাবিপ্রবিতে দুই দিনব্যাপী সিএসই ফেষ্ট অনুষ্ঠিত

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে রাজনৈতিক তৎপরতায় ক্ষুব্ধ শিক্ষার্থীদের বিক্ষোভ, গণসাক্ষর ও স্মারকলিপি

বাকৃবিতে পাঁচ আবাসিক হলের মিলনস্থলে অবস্থিত লেকে দৃষ্টিনন্দন ঘাটের উদ্বোধন

ময়মনসিংহে অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের সাবেক রেক্টর বিরুদ্ধে মানববন্ধন

বাকৃবির কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদে ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু

ছাত্রলীগে পদ থাকার সংশ্লিষ্টতায় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ডিআইইউতেও ১ জনকে অব্যাহতি