মঙ্গলবার, 25 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শহিদ সেনা ও স্থানীয় সরকার দিবসে নাগেশ্বরীতে আলোচনা সভা ও শোভাযাত্রা

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ - ৩:১০ অপরাহ্ন

জাতীয় শহিদ সেনা দিবস এবং জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

আজ ২৪ ফেব্রুয়ারী সকাল ১১.০০ টায় উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সিব্বির আহমেদ। তিনি তার বক্তব্যে জাতীয় শহিদ সেনা দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, “এদিন আমরা সেই বীর সেনাদের স্মরণ করি, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।” পাশাপাশি তিনি স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব রেজাউল করিম রেজা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: কামরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: শাহাদৎ হোসেন, ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শফিউল আলম শফি এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

ওসি রেজাউল করিম রেজা তার বক্তব্যে শহিদ সেনাদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, “শহিদ সেনারা আমাদের গর্ব, তাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।”

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: কামরুল ইসলাম শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও জাতীয় চেতনা জাগ্রত করার ওপর গুরুত্ব দেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মো: শাহাদৎ হোসেন বলেন, “দেশের উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই স্থানীয় সরকারকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

একই দিনে জাতীয় স্থানীয় সরকার দিবস হওয়ায় এ উপলক্ষেও পৃথক র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তারা স্থানীয় সরকারের কার্যকারিতা ও ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডের গতি বাড়ানোর ওপর জোর দেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই র‍্যালি ও আলোচনা সভায় স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্ব ও শহিদ সেনাদের আত্মত্যাগের বিষয়ে সচেতনতা সৃষ্টি হয়। দিনব্যাপী এই কর্মসূচি অংশগ্রহণকারীদের মাঝে দেশপ্রেম ও দায়িত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

কুবিতে ছাত্র সংসদের দাবিতে মানববন্ধন ও সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল

শেকৃবি ইয়েস গ্রুপের নতুন কমিটি ঘোষণা

পাবিপ্রবি শিক্ষার্থী রাবিকুল হাসান রনি ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলায় বিচার দাবিতে মানববন্ধন

পবিপ্রবিতে কৃষি গুচ্ছের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

নড়াইলে আধুনিকতার ছোঁয়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি বিলুপ্তপ্রায়

শিক্ষার্থীদের উদ্দীপনায় উদ্ভাসিত সোহরাওয়ার্দী কলেজের নবীন বরণ অনুষ্ঠান

যশোরে সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৪ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

ববির প্রো-ভিসি হিসেবে প্রফেসর ড. গোলাম রব্বানি’র যোগদান

বাকৃবিতে ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস’ পালিত

পাঁচবিবি সীমান্তে মদ ও গরুর ভ্যাকসিন জব্দ