শনিবার, 14 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইসরায়েলি আগ্রাসনের পেছনে গোপন ষড়যন্ত্র, দাজ্জাল আগমনের ছায়া

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
শনিবার, ১৪ জুন ২০২৫ - ৩:১০ অপরাহ্ন

বর্তমান ইরান-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে ইসলামি চিন্তাবিদ আবু ত্বহা মুহাম্মদ আদনান তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে দাবি করেছেন, এই সংঘাত কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ, যা দাজ্জাল আগমনের পথ সুগম করছে।

আবু ত্বহা বলেন, “চলমান ইস্যুটি ইসরায়েলের একক পরিকল্পনা নয়; বরং এটি জায়নিস্ট মাস্টারপ্ল্যানের বাস্তবায়ন, যার পেছনে ইয়াহুদ, নাসারা, মুশরিক ও মুনাফিকদের সম্মিলিত হাত রয়েছে।”

তিনি দাবি করেন, ইউফ্রেটিস নদী থেকে নীল নদ পর্যন্ত বিস্তৃত একটি অঞ্চল নিয়েই এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে। এর মাধ্যমে বিশ্বব্যবস্থাকে ধ্বংস করে ইসরায়েলকে ‘নতুন রুলিং স্টেট’ হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চলছে এবং দাজ্জালের আবির্ভাবের মঞ্চ প্রস্তুত করা হচ্ছে।

আবু ত্বহা তার পোস্টে লেখেন, “এক মহাযুদ্ধের মাধ্যমে তারা পৃথিবীর নেতৃত্ব কাঠামো পুনর্গঠন করতে চায়, আর সেই প্রক্রিয়াতেই ইসরায়েলের আগ্রাসন ব্যবহৃত হচ্ছে একটি সরঞ্জাম হিসেবে।”

শিয়াদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “যদিও শিয়াদের দর্শনের সঙ্গে আমাদের মৌলিক মতপার্থক্য আছে, তবুও কেউ যদি ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয়—সে শিয়া, নাসারা বা মুশরিক হলেও তার সেই অবস্থান সাময়িকভাবে গ্রহণযোগ্য হতে পারে।”

পোস্টের শেষাংশে তিনি মুসলিম উম্মাহকে প্রস্তুতির আহ্বান জানিয়ে বলেন, “বিশ্ব প্রস্তুত হচ্ছে সেই গৌরবময় খিলাফাহর জন্য। আসুন, আমরাও আত্মিক, শারীরিক ও বুদ্ধিবৃত্তিক প্রস্তুতি গ্রহণ করি।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

তিতুমীর শিক্ষার্থীদের ‘ক্লোজডাউন’ কর্মসূচি, ক্যাম্পাসে পুলিশ প্রবেশ নিয়ে উত্তেজনা

পাবিপ্রবি’তে শিক্ষার্থীদের জন্য ডিজিটাল স্কিল প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয়ের লোগো ও নাম ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো নজরুল বিশ্ববিদ্যালয়

জাপানের গিফু বিশ্ববিদ্যালয় ও বাকৃবির যৌথ আয়োজনে সেমিনার

শেকৃবিতে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত

ইবিতে বরিশাল বিভাগ ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

পাবিপ্রবিতে বিশ্ব নগর পরিকল্পনা দিবস পালিত

ব্রহ্মপুত্র তীরে অষ্টমী স্নান ও গঙ্গাপূজা: কচাকাটায় হাজারো পুণ্যার্থীর সমাগম

যবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে পালন

আড়াইহাজারে অটোরিক্সা উল্টে ১ জনের মৃত্যু