সোমবার, 6 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কনসার্ট চলাকালে হৃদয় হত্যা মামলার প্রধান আসামি আটক

প্রতিবেদক
মোঃ তুষার খান, সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি
সোমবার, ৬ জানুয়ারি ২০২৫ - ১:১২ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় থার্টিফার্স্ট নাইটে কনসার্টে ঘটে যাওয়া চাঞ্চল্যকর হৃদয় (১৮) হত্যা মামলার প্রধান আসামি হাসিফ ওরফে আসিফ (২০) কে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (৫ জানুয়ারি) র‍্যাব-১১ এবং র‍্যাব-৮ এর যৌথ আভিযানে মাদারীপুর জেলার সদর থানাধীন টুবিয়া বাজার এলাকা থেকে আসিফকে গ্রেফতার করা হয়। 

গত ৩১ ডিসেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লায় পাগলা বউ বাজার রেললাইন সংলগ্ন খেলার মাঠে একটি কনসার্টে অংশ নিতে গিয়েছিলেন হৃদয়। কনসার্ট চলাকালে স্টেজে ওঠা নিয়ে আসিফ ও তার সহযোগীদের সঙ্গে হৃদয়ের তর্কবিতর্ক হয়। ১ জানুয়ারি রাত ১২টা ৩০ মিনিটে আসিফের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে ১০-১২ জন হৃদয়ের ওপর হামলা চালায়। আসিফ সুইচ গিয়ার চাকু দিয়ে হৃদয়ের বুকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হৃদয়ের দুই বন্ধু সানি (২০) এবং আপন (১৮) তাকে বাঁচাতে গেলে তারাও গুরুতর আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত ২টা ৩০ মিনিটে হৃদয়কে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঘটনার পর নিহত হৃদয়ের বাবা বাদী হয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় হত্যা মামলা দায়ের করেন। 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বাকৃবিতে ছাত্রশিবিরের ইফতার কর্মসূচি: সাত দিনে ১০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

লংগদুতে’ ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

বাকৃবিতে পাঁচ আবাসিক হলের মিলনস্থলে অবস্থিত লেকে দৃষ্টিনন্দন ঘাটের উদ্বোধন

করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধিতে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে বাড়তি সতর্কতা

ইবিতে বরিশাল বিভাগ ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

অতিরিক্ত দুশ্চিন্তা: অকাল মৃত্যুর নীরব পথচলা

৩ আগস্ট: দেশের প্রথম দখলদার স্বাধীন ক্যাম্পাস হিসেবে ইতিহাস গড়ে মাভাবিপ্রবি শিক্ষার্থীরা

তিতুমীর কলেজের ড. মো. মাকসুদুল হক থানা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

বাকৃবিতে ‘ডাড’ স্কলারশিপ সেমিনার অনুষ্ঠিত

বসুন্ধরা শুভসংঘের রাবি শাখার সভাপতি মাহবুব, সম্পাদক আলফাজ