বুধবার, 23 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মণিরামপুরে অনুমোদনহীন আপো হোমিওপ্যাথিক মেডিকেলের পরিচালককে ১লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে কারাদণ্ড

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
বুধবার, ২৩ জুলাই ২০২৫ - ৭:৪৮ অপরাহ্ন

যশোরের মণিরামপুরে অনুমোদনহীন আপো হোমিওপ্যাথিক মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছেন।

বুধবার দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) যশোরের তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। এ সময় আদালত প্রতিষ্ঠানের মালিক সুশীল কুমার দাসকে ১ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে দু’মাসের  কারাদণ্ড প্রদান করেন।

সুশীল কুমার দাস উপজেলার মাঝিয়ালী গ্রামের সুনীল কুমার দাসের ছেলে ও ঐ প্রতিষ্ঠানের পরিচালক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে উপজেলার পৌরসভাধীন মণিরামপুর সরকারি ডিগ্রি কলেজ সংলগ্নআপো হোমিওপ্যাথিক মেডিকেল বিশ্ববিদ্যালয়নামক প্রতিষ্ঠানে যায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় আদালত প্রতিষ্ঠানের পরিচালকের কাছে বৈধ কাগজ-পত্র দেখতে চান। কিন্ত পরিচালক সুশীল কুমার দাস কোন প্রকার বৈধ কাগজপত্র অনুমোদন কোন কাগজপত্র দেখাতে পারেননি। এছাড়া বাংলাদেশের বিভিন্ন জেলায় অবৈধভাবে ৫০/৬০টি শাখার মাধ্যমে আপো হোমিওপ্যাথিক মেডিকেল বিশ্ববিদ্যালয় নামক প্রতিষ্ঠাটি দীর্ঘদিন যাবৎ রোগী ও শিক্ষার্থীদের সাথে প্রতিষ্ঠানকে সাইনবোড বানিয়ে প্রতারণা ও কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। প্রতিষ্ঠানটি শিক্ষা বাণিজ্য বিভিন্ন কোর্সের নামে বিজ্ঞাপন দিয়ে টাকার বিনিময়ে সনদ বাণিজ্য করে আসছে দীঘদিন থেকে। এমনি অপরাধের কারণে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ১ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে দু’মাসের  কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) যশোরের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নিয়াজ মাখদুম। এ সময় প্রশাসনের বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ববিতে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

গবিতে বিভিএসএফের প্রথম কার্যনির্বাহী কমিটির দায়িত্বে আরাফাত-রুম্মান

নাগেশ্বরীতে মৎস্যজীবী লীগ সভাপতির গ্রেফতার

যবিপ্রবি ফার্মেসি অ্যাসোসিয়েশন ভিপি তৈয়েবুর, সম্পাদক অরু

খানসামায় নতুন বই পেলেন শিক্ষার্থীরা

সোহরাওয়ার্দী কলেজ লিও ক্লাবের লায়ন্স ইন্টারন্যাশনালের চার্টার অর্জন

ফুলবাড়ীতে প্রভাষক শংকর কুমার সহ আ.লীগের ২ নেতা গ্রেফতার

বেস্ট পেপার অ্যাওয়ার্ড পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী

পাহাড়িদের প্রতি ‘আদর’ অভিযানের নাম দিয়ে উত্তেজনা

এসএসসিতে গোল্ডেন এ প্লাস: পবিপ্রবি প্রো-ভিসির পুত্র হিসান মুহতাসিমের কৃতিত্ব