বৃহস্পতিবার, 20 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মাদকের বিরুদ্ধে গণঅভিযান নাগেশ্বরীতে ৭ বাড়িতে অগ্নিসংযোগ

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ - ২:১৬ পূর্বাহ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মাদকের বিরুদ্ধে ক্ষুব্ধ বৈষম্য বিরোধী ছাত্র ও এলাকাবাসীর বিক্ষোভ ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছে। অদ্য ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাঞ্জুয়ার ভিটা মহল্লায় অন্তত ৭ জন মাদক ব্যবসায়ীর বাড়িঘর ভাঙচুর করা হয়।দ

সংবাদ পেয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম রেজার নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে তারা উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে সেখানে যোগ দেন এসপি (সার্কেল) মাসুদ রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ, কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক। তাদের যৌথ প্রচেষ্টায় বিক্ষুব্ধ ছাত্র ও জনতাকে শান্ত করা সম্ভব হয়।

তবে এর আগেই বিক্ষুব্ধ জনতা ৭ জন মাদক ব্যবসায়ীর বাড়িঘর ভাঙচুর করে। পরে তারা ফিরে যাওয়ার পথে এক মাদক কারবারির মুদি দোকানে হামলা চালিয়ে সেটিতে অগ্নিসংযোগ করে।

ঘটনাস্থলে উপস্থিত কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, “এলাকাবাসীর সহযোগিতা পেলে মাদক কারবারিদের নির্মূল করতে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদকের অবৈধ ব্যবসা চলছিল। প্রশাসনের হস্তক্ষেপে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে আশাবাদী এলাকাবাসী।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ছিনতাইকারী গ্রেপ্তার

জুলাই বিপ্লবের ইতিহাস ইবির পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তিকরণ

বদলির আদেশ হলেও একই থানায় থাকতে ওসির জোর তদবির

রাস্তায় গেলে গুম আর ঘরে থাকলে খুন গত ৫৪ বছরে আর কিছু পাই নি চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

তালতলীতে জাতীয়তাবাদী পরিবারের আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস

খানসামা উপজেলা শাখা ছাত্র অধিকার পরিষদের কমিটি গঠন সভাপতি- আরিফুল, সম্পাদক- আরিফ

রায়গঞ্জে বাড়ির জমি দখল নিয়ে সংঘর্ষ,গ্রেফতার ১ জন।

ধর্ষণের বিরুদ্ধে ডিআইইউর দ্বিতীয় দিনের আন্দোলন

যশোর জেনারেল হাসপাতালে এইডসে আক্রান্ত গর্ভবতীর সিজারের সিদ্ধান্ত, নেই চিকিৎসক

শতবর্ষী ৫টি কড়ইগাছ কেটে ফেলেছে হবিগঞ্জ জেলা পরিষদ