বৃহস্পতিবার, 27 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জাবিপ্রবিতে কমিটি প্রকাশ হতেই ছাত্রদল আহ্বায়ক কতৃক সাধারণ শিক্ষার্থীদের উপর হুমকির অভিযোগ

প্রতিবেদক
মিরাজ হোসেন, জাবিপ্রবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ - ৬:২৬ অপরাহ্ন

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ ও সদস্য সাখাওয়াত হোসেন জিকুর বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন, জোরপূর্বক গণস্বাক্ষর নেওয়া অভিযোগ উঠেছে। সেই সাথে হল ছাড়া ও মামলার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীর অভিযোগ, কমিটি ঘোষণার মাত্র কয়েক দিনের মধ্যেই এসব কার্যক্রম শুরু করেছেন শাখা ছাত্রদলের নেতারা। গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) ছাত্রদলের সদস্য সাখাওয়াত হোসেন জিকু বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ধরে জোরপূর্বক গণস্বাক্ষর গ্রহণ করে। এসময়ে তাঁর বন্ধু তুহিন হোসেন স্বাক্ষরে রাজি না হলে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ হল ছাড়া ও সদস্য জিকু মামলার হুমকি দেন বলে অভিযোগ।  এবিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী তুহিন বলেন, ‘গতকাল বন্ধু জিকু আমাকে রাজনীতি সাপোর্ট করার জন্য একটি কাগজে স্বাক্ষর চায়। কিন্তু আমি তাতে রাজি না হলে সে শাকিল ভাইকে বলে। এরপর গতকাল ভাই আমাকে বলে ‘তুই নাকি রাজনীতি চাস না তাহলে ছাত্রলীগে কীভাবে ছিলি।’ তখন আমি বলি, ‘আমার পারিবারিক সমস্যার কারণে হলে থাকতে বাধ্য হয়েছি। হলে থাকার জন্য আমাকে ছাত্রলীগে নাম দিতে বাধ্য করেছে। তবে আমি এমন ভুল আর দ্বিতীয়বার করতে চাই না।’ তখন বলে, ‘ছাত্ররাজনীতি চাস না মানে ছাত্রদলের বিরুদ্ধে। ছাত্রলীগে তোর নাম আছে।’ এছাড়াও বন্ধু জিকু মামলার হুমকি দেয়।’ এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ছাত্রদল নেতা শাকিল আহমেদ বলেন, “ওকে সাবধান করেছি, হুমকি না। বলেছি, তুই হলে থাকিস এবং এখনো ছাত্রলীগ কর্মী এটা সবাই জানলে সমস্যার মধ্যে পরবি। আর সে ছাত্রলীগ কর্মী হয়ে কিভাবে রাজনীতি নিষিদ্ধ চায়?” অভিযুক্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ সমাজকর্ম বিভাগের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী। অন্যদিকে আরেক অভিযুক্ত ও ছাত্রদল সদস্য সাখাওয়াত হোসেন জিকু এবং ভুক্তভোগী শিক্ষার্থী তুহিন হোসেন একই বিভাগের ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থী। উল্লেখ্য, গত সোমবার বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাস রাজনীতি নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল এবং গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন। এসময় শিক্ষার্থীদের ‘ছাত্র শিবির’ ট্যাগ দিয়ে একটি বিতর্কিত বক্তব্যও দেন ছাত্রদলের আহ্বায়ক শাকিল।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

আ.লীগ পন্থি অধ্যাপককে প্রো-ভিসি চায় না শিক্ষার্থীরা, শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি

বাকৃবির ভেটেরিনারি অনুষদের পক্ষ থেকে প্রাণিসম্পদ ডিজি ও তিন উপাচার্যকে সংবর্ধনা

নড়াইলে ভুয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের কাছে অর্থ দাবি

পবিপ্রবিতে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আমরা বিএনপি করে জীবন দিব তবুও ইজ্জত দিব না- আখতারুজ্জামান মিয়া

তাড়াশে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

জাবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন গণিত ও ব্যবস্থাপনা বিভাগ

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল বিকল্প বিদ্যুতের সংযোগ নেই লোডশেডিংয়ে ওষ্ঠাগত রোগীদের প্রাণ

পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে উন্মোচিত বিজয় ২৪ চত্বর

বুটেক্সে দ্বিতীয়বারের মতো ন্যাশনাল টেক্সটাইল অলিম্পিয়াড অনুষ্ঠিত