বৃহস্পতিবার, 24 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পাবিপ্রবি প্রেসক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ - ৭:২২ অপরাহ্ন

ভাস্কর চন্দ্র রায়, পাবিপ্রবি প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (পাবিপ্রবি প্রেসক্লাব) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

 

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সংগঠনটির পক্ষ থেকে বর্ণ্যাঢ র‍্যালির বের করা হয়।র‍্যালিটি প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়। 

 

এরপর প্রেসক্লাবের কার্যালয়ে ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। পাবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস.এম. আব্দুল-আওয়াল। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামরুজ্জামান খান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো: রাশেদুল হক।

 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস.এম আব্দুল আওয়াল বলেন, ‘যারা সমাজে সততার সাথে কাজ করে মানুষ তাদের মন থেকে সম্মান করেন।গত ১৬ বছরের যারা ভালো সাংবাদিকতা করেছে তারা মানুষের ভালোবাসা পাচ্ছে। তোমাদের লোভ লালসা থেকে দূরে থাকতে হবে। জাতির জন্য কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে। পাবনার সমস্যা নিয়ে কাজ করা এবং পাবনাকে এগিয়ে নিতে হবে।’

 

 পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান বলেন, ‘সাংবাদিকতা পেশা মানে এই নয় যে আমরা সকালে বের হবো বিকেলে পকেটভর্তি টাকা নিয়ে ঘরে ফিরব। এটা ত্যাগের পেশা, সেবার পেশা। এই পেশাজীবি হতে গেলে পয়সা লোভী হওয়া যাবেনা,অর্থের চিন্তা করা যাবেনা। সাংবাদিকদের সম্মান, মর্যাদা, বিবেক, দায়িত্ববোধ সবকিছু মিলিয়ে কাজ করে যেতে হবে।’

 

সভাপতির বক্তব্যে পাবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘পাবিপ্রবি প্রেসক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিশ্ববিদ্যালয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চেষ্টা করে আসছে। আমরা আমাদের এই পথচলায় বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতিটি মানুষের সহযোগিতা পেয়েছি সেজন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আগামীদিনে বিশ্ববিদ্যালয়ে কাজ করার জন্য আমরা সকলের সহযোগিতা চাই।’

 

এ সময় আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রক্টর ড. কামরুজ্জামান খান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো: রাশেদুল হক।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন জনসংযোগ দপ্তরের অতিরিক্ত পরিচালক মো. ফারুক হোসেন চৌধুরী, সহকারী পরিচালক মো. বাবুল হোসেন সহ প্রেসক্লাবের বিভিন্ন স্তরের সাংবাদিকবৃন্দ।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

মেধাবীদের নিয়োগ দিয়ে দৃষ্টান্ত তৈরি করলেন বাকৃবি উপাচার্য

শ্রেষ্ঠ মেডিকেল অফিসার হিসেবে অ্যাওয়ার্ড প্রাপ্তিতে ডা. নিলুফা ইয়াসমিনকে মুক্তি ডায়াগনস্টিকের শুভেচ্ছা

পবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বসন্তবরণ উদযাপন

ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল

দুই ঈদেও রাষ্ট্র খোঁজ নেয়নি, শহীদ পরিবারের পাশে দাঁড়াল আরেক শহীদের ভাইয়েরা

পোরশায় ভাই বোন মৃত্যুর রহস্য ১ মাসেও উদঘাটন হয়নি

গ্রীন ইউনিভার্সিটির শিক্ষার্থী নেত্রকোণার শাহিদা ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ইউনিভার্সিটির প্রশাসন স্থায়ী বহিষ্কার করেছে

নড়াইলে আধুনিকতার ছোঁয়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি বিলুপ্তপ্রায়

ব্যবস্থাপনা বিভাগের কনফারেন্সের মধ্য দিয়ে পর্দা নামলো যবিপ্রবির ন্যাশনাল কনফারেন্স কার্নিভালের

গ্রেপ্তার হলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার