শুক্রবার, 21 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শিক্ষার্থীদের দাবির মুখে মাভাবিপ্রবিতে প্রধান ফটকের সংস্কার

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
শুক্রবার, ২১ মার্চ ২০২৫ - ১:০৯ অপরাহ্ন

মো:জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শিক্ষার্থীদের দাবির মুখে প্রধান ফটকের সংস্কারের কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রধান ফটকের জরাজীর্ণ অবস্থা ও বিশ্ববিদ্যালয়ের নাম স্পষ্টভাবে না থাকায় দীর্ঘদিন যাবৎ শিক্ষার্থীরা ফটক সংস্কার ও নতুন নামফলক বসানোর দাবি জানিয়ে আসছিল।

তৎকালীন ভিসি অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেনের কাছে বেশ কয়েকবার শিক্ষার্থীরা প্রধান ফটক সংস্কারের দাবি তুলেন কিন্তু কোন প্রতিফলন লক্ষ করেনি শিক্ষার্থীরা নেওয়ার হয়নি কোন উদ্যোগ। অবশেষে প্রধান ফটক সংস্কারের দিকে নজর দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সংস্কার কাজের সার্বিক অবস্থা সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রকৌশলী মুহাম্মদ ফারুক হোসাইন (চলতি দায়িত্ব) বলেন, “আমরা প্রধান ফটকের কাজ শুরু করেছি। নতুন করে রঙ করার পাশাপাশি আলোকসজ্জিত নামফলক থাকবে। ভাইস-চ্যান্সেলর স্যার যদি আমাদের অনুমোদন দেন তাহলে আমরা বাকি ফটকগুলোরও সংস্কার করবো। আশাকরি ২৬শে মার্চের আগেই ফটকের কাজ সম্পূর্ণ হবে।”

সংস্কার কাজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিব আল হাসান রাব্বি বলেন, “বিশ্ববিদ্যালয়ের ফটক সেই বিশ্ববিদ্যালয়ের প্রতিচ্ছবি। অনেক শিক্ষার্থীর প্রথম আবেগ শুরু হয় সেই ফটকের সামনে থেকেই। কিন্তু ভাগ্য এমন এক জায়গায় দাঁড়িয়ে যে ফটকের সামনে দাড়ানোর পর নামফলক ই চোখে পড়ে না। প্রথম যে কাজ হওয়া উচিত সংস্কারের তা হল নামফলক পরিবর্তন। সেই সাথে ২য় ফটকের সংস্কার এখন অতীব প্রয়োজনীয়। প্রশাসনের উচিত তালবাহানা বাদ দিয়ে এসব বিষয়ে মনোযোগী হওয়া এবং কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া।”

গণিত বিভাগের শিক্ষার্থী আদহাম অভি বলেন, “প্রধান ফটক সংস্কার করার থেকে পূর্ণিমা করা খুব দরকার ছিলো। আমাদের বিশ্ববিদ্যালয়ের সকলের দাবি ছিলো বিশ্ববিদ্যালয়ের নাম যেন প্রধান ফটকে অনেক বড় করে লিখা থাকে। যা বাস্তবায়ন এ কাজ করছে প্রশাসন। তার জন্য প্রশাসনকে ধন্যবাদ।”

এ বিষয়ে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান এথি বলেন, “প্রধান ফটকে বিশ্ববিদ্যালয়ের নাম অবশ্যই বড় করে দিতে হবে যাতে দূর থেকে দেখা যায়। আমি নিজেই তো চশমা ছাড়া দেখি না। আর রাতের বেলায় নামফলকে লাইটিং এর ব্যবস্থা৷ করতে হবে।” প্রধান ফটক সংস্কারের পাশাপাশি মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের প্রত্যয় ৭১ ভাস্কর্যেরও সংস্কার করা হয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নাগেশ্বরীতে ছওয়াব মাইক্রোফাইন্যান্স শাখার উদ্বোধন

খুবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি প্যানেল বিলুপ্ত ঘোষণা

বশেমুরবিপ্রবিতে নবীনবরণ অনুষ্ঠিত: শিক্ষার্থীদের সততা ও সাফল্যের পথে আহ্বান

ত্রিশালে এআই পদ্ধতিতে মাছ চাষ কার্যক্রমের উদ্বোধন

তেল আবিব জ্বলছে, মোসাদ কার্যালয়ে আঘাত হানলো ইরান

পরিবেশে বিষাক্ত দূষণ: শিল্প বর্জ্য ও রাসায়নিকের ক্ষতিকর প্রভাব ও প্রতিকার

শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে গঠিত হয় “নিরাপদ ক‍্যাম্পাস” সংগঠন।

ডিআইইউ ক্যান্টিন পরিদর্শনে প্রক্টোরিয়াল টিম: মানোন্নয়নের অঙ্গীকার

তিতুমীর কলেজে উদ্বোধন হলো সতিকসাস’র কার্যালয়

ভূরুঙ্গামারীতে ট্রাক-অটোর সংঘর্ষে বাবা-মেয়ের আনন্দভ্রমণ পরিণত হলো মৃত্যু মিছিলে: নিহত ২, আহত ৩