বুধবার, 30 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ববির প্রথম উপ-উপাচার্য হলেন ঢাবি অধ্যাপক ড. গোলাম রব্বানি

প্রতিবেদক
রাজিব, ববি প্রতিনিধি
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ - ৬:৩৩ অপরাহ্ন

ববি প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রথম উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. গোলাম রব্বানি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যান ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক। 

বুধবার (৩০ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো.শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১১(১) ধারা অনুযায়ী প্রফেসর ড. গোলাম রব্বানি, ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ, ঢাকা বিশ্ববিদ্যালয়-কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ প্রদান করা হলো। 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে তার এ নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে। উপর্যুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন।

তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। আরও বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ডিআইইউতে শিক্ষার্থীর মৃত্যু: নিরাপত্তা দাবিতে স্মারকলিপি

২৬ মে শুরু কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫

হবিগঞ্জ বিজিবির অভিযান, ৩ দিনে ২ কোটি ৮৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও যানবাহন আটক

ইবিতে স্বতন্ত্র ভর্তির দাবিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ

বিএনপি’র নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পেলেন অধ্যাপিকা নার্গিস বেগম।

জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফরমস ক্লাইমেট অ্যাকশন প্রকল্পের ইউনিয়ন লোকমোর্চা সভা

ছাত্রলীগের পোস্টারিং নিয়ে ক্ষোভ, প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি

অভিন্ন সুরে এক সুস্থ পৃথিবীর স্বপ্ন নিয়ে ওয়ান হেলথ দিবস

বিশ্ব অস্টিওপোরোসিস দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা

কুবিতে প্রশ্নফাঁসের অভিযোগ তদন্তে শিক্ষার্থীদের পাঁচ দাবি