বুধবার, 18 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বিএনপিতে অনুপ্রবেশ রোধে কঠোর নির্দেশনা দিলেন অধ্যাপক মামুন মাহমুদ: “ফ্যাসিস্টদের জন্য বিএনপিতে কোনো জায়গা নেই

প্রতিবেদক
মোঃ তুষার খান, সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি
বুধবার, ১৮ জুন ২০২৫ - ৯:১২ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’তে সদস্য সংগ্রহ হবে — তবে কোনো ফ্যাসিস্ট বা অনুপ্রবেশকারী যেন এই প্রক্রিয়ায় ঢুকতে না পারে, সেজন্য কড়া নির্দেশনা দিয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সদস্য সংগ্রহ অনুষ্ঠানে তিনি বলেন, “আগামী ৫ আগস্টের পর অনেকেই লাখ লাখ টাকা নিয়ে সদস্য হতে আসবে। কিন্তু যারা দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আমাদের নেতাকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়েছে, পুলিশি হয়রানি করেছে — তাদের কোনোভাবেই সদস্য করা যাবে না।”

তিনি আরও বলেন, “সদস্য ফরমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাক্ষর রয়েছে। এই সম্মানের কারণে আওয়ামী লীগ, জাতীয় পার্টি বা অন্য কোনো সুবিধাবাদী গোষ্ঠীর কারও কাছে যেন কোনো ফরম না যায়। কেউ এই নির্দেশনা অমান্য করলে তাকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হবে।”

সদস্য সংগ্রহ হবে মূলত দলের সংগঠন পুনর্গঠনের অংশ হিসেবে। অধ্যাপক মামুন বলেন, “সামনে আমাদের বড় আন্দোলন আসছে। সেই আন্দোলনের জন্য পরিচ্ছন্ন, ত্যাগী ও পরীক্ষিত কর্মীবাহিনী গড়ে তুলতেই এই সদস্য সংগ্রহ হবে।”

 

অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতারা জানান, দলের ভেতরে কোনো ধরনের অনুপ্রবেশ, সুবিধাবাদ ও ষড়যন্ত্রের স্থান নেই। সুসংগঠিত নেতৃত্ব নিয়েই আগামীর আন্দোলনে এগিয়ে যাবে বিএনপি।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বাকৃবির হেলথ কেয়ারে নিম্মমানের স্বাস্থ্যসেবা, ক্ষোভ শিক্ষার্থীদের

বাকৃবি প্রশাসনের নির্ধারিত ভাড়া মানছেন না রিকশাচালকরা

ময়মনসিংহ থেকে অপহৃত ভিকটিম উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার

যশোর মেডিকেলে ইন্টার্ন ডাক্তারদের নেতৃত্বে স্বৈরাচার সরকারের ডা. ইমাম, নতুন কমিটি দাবি

রাজশাহীর তানোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত দুই জন আহত

ইসরাইলে ইরানি ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত, তেল আবিবে ব্যাপক বিস্ফোরণ

দিরাই উপজেলা হাসপাতালে সেবার মান প্রশংসনীয়, তবে রাতের সেবায় ডাক্তার কম

চার দাবিতে ইবি শিক্ষার্থীদের স্মারকলিপি, উপাচার্যের আশ্বাস

১৮ বছরের অপেক্ষা শেষে স্বপ্নপূরণ, আইপিএল শিরোপায় মুখর কোহলির বিজয়ের উল্লাস

ফুলবাড়ী সাব-রেজিস্টার অফিসের দুর্নীতির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের অভিযোগ দায়ের