শুক্রবার, 7 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

গোপালগঞ্জে ৪ গা‌ড়ির সংঘর্ষ, নিহত ১ ও আহত ২০

প্রতিবেদক
রিকি শেখ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫ - ১০:৪৭ পূর্বাহ্ন

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

গোপালগঞ্জে ঘন কুশায় কারণে ৪টি যানবাহনের সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোরে খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ঘোষগাতি এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি কাভার্ড ভ্যানের ওই দুটি যানবাহনের সাথে সংঘর্ষ হয়। এছাড়া গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আরেকটি ট্রাকের ওই তিন যানবাহনের সাথে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে অজ্ঞাত একজন নিহত হন ও আহত হয় ২০ জন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে। ৪টি যানবাহনের সংঘর্ষের পর ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। এতে বেশ কিছু যানবাহন আটকা পড়েছে।
দুর্ঘটনা কবলিত যানগুলো উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ও আহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

 


সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

দীর্ঘদিনের স্বপ্ন পূর্ণ হলো পাবিপ্রবিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতার শুরুর মধ্য দিয়ে

মানবিক সাহায্যের আবেদন উত্তম কুমারের

প্রচন্ড তাপদাহে রাজশাহীর জনজীবন অতিষ্ঠ

ববি ক্রিকেট ক্লাবের আয়োজনে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রমজানে পাবিপ্রবির হলের খাবারের মান-ভর্তুকি বৃদ্ধির দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি

খানসামায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগরের সদস্যসচিবের ওপর হামলা

রাবিতে পুত্র-কন্যা কোটার সুবিধা পাবেন না শিক্ষক-কর্মকর্তার সন্তানরা

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের প্রথম ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৮