বৃহস্পতিবার, 3 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ডিআইইউ সিএসই স্পিকার ক্লাবের নেতৃত্বে সুমাইয়া-মেহেদি

প্রতিবেদক
Delowar Mahmud
বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ - ৮:০৯ অপরাহ্ন

দেলোয়ার মাহমুদ, ডিআইইউ প্রতিনিধিঃ 

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অন্যতম সক্রিয় সংগঠন ডিআইইউ সিএসই স্পিকার ক্লাব-এর ২০২৫-২৬ মেয়াদের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এই নতুন কমিটিতে সুমাইয়া আক্তারকে সভাপতি এবং মো: মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) সিএসই বিভাগের চেয়ারম্যান মো: তাহজিব উল ইসলাম এবং প্রভাষক মো: শাকিল সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। নবগঠিত এই কমিটি ডিআইইউ সিএসই স্পিকার ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে, যা শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উপদেষ্টামণ্ডলী ও কার্যনির্বাহী সদস্যবৃন্দ

নতুন কমিটিতে উপদেষ্টামণ্ডলী হিসেবে সিএসই বিভাগের তিন অভিজ্ঞ শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা হলেন: প্রভাষক মো: শাকিল আহমেদ, প্রভাষক মো: মোরশেদুর রহমান, এবং প্রভাষক মো: মারুফ আহমেদ। তাঁদের মূল্যবান দিকনির্দেশনা ক্লাবের কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদাধিকারীরা হলেন:

সহ-সভাপতি: সৌমিত্র রাকসিত

যুগ্ম সাধারণ সম্পাদক: মাশরাফি মুবিন

কোষাধ্যক্ষ: রায়হান আলম সিয়াম

অফিস সম্পাদক: মো: মিসকাতুন জান্নাত

সাংগঠনিক সম্পাদক: রিফাত আহমেদ ও রবিউল আউয়াল

ইভেন্ট কোঅর্ডিনেটর: মো: ইমরান খান

আইটি সম্পাদক: ইয়াসিন আরাফাত

ট্রেইনিং অ্যান্ড ওয়ার্কশপ কোঅর্ডিনেটর ও মিডিয়া ও প্রকাশনা সম্পাদক: মারজানা আফরোজ

বিতর্ক পরিচালক: সামস নুর ইয়াসির তাওরাত

ভিজ্যুয়াল আর্ট পরিচালক: দোলন ধ্রুব রায়

অ্যাঙ্করিং পরিচালক: মো: রায়হান চৌধুরী তুশার

পাবলিক স্পিকিং পরিচালক: মো: নাফিজুর রহমান নাসরাত

ইংলিশ স্পিকিং পরিচালক: মো: মোসাদ্দেক হোসেন মেহেদি

নির্বাহী সদস্য: এসএম নাবিল ওউসুফ, সানজিদা জেরিন, আল নোমান রবি ও জোনায়েদ রাতুল

এই নবীন ও উদ্যমী কমিটি ডিআইইউ সিএসই স্পিকার ক্লাবের লক্ষ্য পূরণে এবং শিক্ষার্থীদের মাঝে কার্যকর যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতে অবদান রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এই কমিটি বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ, বিতর্ক প্রতিযোগিতা এবং পাবলিক স্পিকিং সেশনের আয়োজন করে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে কাজ করবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবিতে উচ্চশিক্ষায় স্বীকৃতি অর্জন শীর্ষক মোটিভেশনাল কর্মশালা

হোসেনপুরের ভিপি মানিক আর বেঁচে নেই

বাকৃবিতে উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি মনিরুজ্জামান, সম্পাদক শান্ত বর্মন

চিরিরবন্দরে মিথ্যা মামলার হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছায়া সংসদে চ্যাম্পিয়ন ডিআইইউ

জুলাই অভ্যুত্থানের মূল নায়ক তারেক রহমান- এটিএম আব্দুল বারী ড্যানি 

যবিপ্রবিতে জুলাই বিপ্লব মঞ্চের নেতৃত্বে তপু-শিহাব

আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠির সংঘর্ষে আহত ৫০ জন

ডিবেট ফর ডেমোক্রেসি’র বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ডিআইইউ

গত ১ বছর ধরে সংস্কারের দাবানল চলছে: অধ্যাপক ড. গোলাম রাব্বানী