সোমবার, 17 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্ররাজনীতি, ছাত্রদলের কর্মী সম্মেলন

প্রতিবেদক
কামরুল হাসান, হাবিপ্রবি প্রতিনিধি
সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ - ৮:৫২ অপরাহ্ন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও প্রকাশ্যে হাবিপ্রবি ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মী সম্মেলনকে ঘিরে ছাত্রদলের কর্মীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় ।

 

 

 

কর্মীসম্মেলনে কেন্দ্রীয় নেতারা ছাত্ররাজনীতির প্রয়োজনীয়তা ও গুরুত্ব, ছাত্রদলের ত্যাগের ইতিহাস এবং ছাত্রদলের বিভিন্ন কার্যক্রমসহ সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন । ত্যাগী, সাহসী এবং ছাত্রদের অধিকার নিয়ে কাজ করবে যারা, তাঁদেরকে বেছে নেওয়া হবে বলে জানান কেন্দ্রীয় নেতারা।

 

বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকার পরও প্রকাশ্যে এই কর্মসূচি আয়োজন করায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্ষোভ প্রকাশ করে ভেটেরিনারি অনুষদের ২১ ব্যাচের শিক্ষার্থী কাউসার আহমেদ বলেন,”গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা গুলোর অন্যতম একটি আকাঙ্ক্ষা ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে লেজুর বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করণ । গণঅভ্যুত্থান পরবর্তী হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে অফিস আদেশ জারি করা হয় ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের। ক্যাম্পাসের বেশিরভাগ শিক্ষার্থী লেজুরবৃত্তিক ছাত্র রাজনীতি চায় না। শিক্ষার্থীদের দাবি দাওয়া, চাওয়া পাওয়া উপেক্ষা করে রাজনৈতিক কার্যক্রম চালানো সত্যিই দু:খজনক ও লজ্জাজনকও বটে।”

 

আরেক শিক্ষার্থী সমাজ বিজ্ঞান অনুষদের মামুন মিয়া বলেন,যখন আপনি একজন ছাত্র এবং পাশাপাশি আপনি এক রাজনৈতিক মতাদর্শের প্রতিনিধি তখন সমাজ আপনার কাছ থেকে অনেক বেশি কিছু প্রত্যাশা করে । আপনি অন্য সাধারণ শিক্ষার্থীর চেয়ে আরো বেশি বাংলাদেশের প্রচলিত আইন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আরো বেশি শ্রদ্ধাশীল থাকবেন এটাই কাম্য । কিন্তু যখন বিশ্ববিদ্যালয়ে নিষেধাজ্ঞা তখন তা মান্য না করে কর্মীসভা করা ,এটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখানোর সমান এবং নিজেদের পেশীশক্তি প্রদর্শন বলে আমি মনে করছি। যা অতীতের নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসী ছাত্রলীগের কর্মকান্ডের সাথে মিলে যায়। তাই সকল প্রকার রাজনৈতিক মতাদর্শের শিক্ষার্থীদের উচিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি সম্মান প্রদর্শন করে, নিজেদের পেশীশক্তি প্রদর্শন না করে, ক্যাম্পাসের পরিবেশ রক্ষার স্বার্থে ,ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক রাজনীতি চর্চা না করা।

 

এ বিষয়ে ছাত্রদলের আহ্বায়ক বার্নার্ড পলাশ বলেন, “আওয়ামী স্যারের স্বাক্ষরিত ছাত্র রাজনীতি নিষিদ্ধ অফিস আদেশ আমরা মানি না। গুনগত রাজনীতি পরিবর্তনের জন্য ক্যাম্পাসে অবশ্যই ছাত্ররাজনীতি প্রয়োজন আছে।”

 

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা বলেন “আজকের এই প্রোগামের বিষয়ে আমি এবং ছাত্র পরামর্শক কোনভাবেই অবগত ছিলাম না। যখন খবর পাই আমরা তাৎক্ষণিক প্রোগ্রাম স্থলে যায় তারপর ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে বসেছি এবং তাদের নিষেধ করেছি। তবুও তারা আয়োজন করেছে ।বিশ্ববিদ্যালয়ের আইন ভঙ্গ করেছে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।”

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবীর এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,” এ বিষয়ে প্রক্টর এবং অ্যাডভাইজরের একটা রিপোর্ট দেওয়ার কথা। তারা আমাকে রিপোর্ট করলে তারপর আমি এ বিষয়ে বলতে পারবো ।

 

কিন্তু এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা কোনো মন্তব্য করতে রাজি হননি ।

 

উল্লেখ্য যে, গত ১১ আগস্ট শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে তৎকালীন রেজিস্ট্রার অধ্যাপক ড. মো সাইফুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে হাবিপ্রবি থেকে সকল ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধ করা হয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বাকৃবির ভেটেরিনারি অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. বাহানুর রহমান

জয়পুরহাটে পর্নোগ্রাফি মামলায় আ.লীগ নেতার ছেলে গ্রেপ্তার

১৮কোটি মানুষের দেশ একটি সাজানো ফুলের বাগান বাংলাদেশে ধর্মের প্রশ্ন অবান্তর– আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী       

ববিসাস’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শহীদ সালাহউদ্দিনের পরিবারের পাশে জামায়াত নেতা মো. মতিউর রহমান

অবৈধভাবে পরীক্ষা দিতে এসে তোপের মুখে নোবিপ্রবি ছাত্রলীগ নেতা

ইসরায়েলে স্কলারশিপ, সুযোগ পেয়েও ভর্তি না হওয়ার সিদ্ধান্ত রাবি ছাত্রের

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়ে গেলো সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা

যশোরে দু’মামলায় জামিন পেলেন জেলা আ’লীগের সভাপতি মিলন

যবিপ্রবি ফিজিওথেরাপি বিভাগের প্রথম ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত