সোমবার, 3 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইবিতে হামলার সুষ্ঠু বিচারের দাবিতে আইন বিভাগের শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫ - ৫:১৪ অপরাহ্ন

বাসের সিট ধরাকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন আইন বিভাগের শিক্ষার্থীরা। গতকাল রোববার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রেস কর্নারে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা।

 

এসময় আইন বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আশহাদুল ইসলাম, সাব্বির আহমেদ, মাহফুজ উল হক সুমন গাজী, মেজবাউল আলম, ফজলে রাব্বী ও রাশেদুল ইসলাম।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা জানান, গত শনিবার রাতে আইন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী সুমন গাজীর উপর আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৯-২০ বর্ষের রাকিব কর্তৃক বাসের সিট ধরাকে কেন্দ্র করে মারধর ও লাঞ্চিত করার ঘটনা ঘটে। উক্ত ঘটানার প্রেক্ষিতে প্রক্টর অফিসে এই ঘটনার বিচারের দাবিতে আলোচনা অনুষ্ঠিত হয়। ঘটনার প্রেক্ষিতে প্রক্টর অফিসে রাকিব তার ভুল স্বীকার করে মাফ চায় এবং এ বিষয়ে লিখিত মুচলেকা দিতে সম্মত হয়। এই সিদ্ধান্তকে আইন বিভাগের শিক্ষার্থীরা স্বাগত জানায়। তবে মিটিংয়ের এই সিদ্ধান্ত বাহিরে জানাতে গেলে সেখানে উপস্থিত আল ফিকহ ও অন্য অনুষদের কিছু শিক্ষার্থী ‘আল ফিকহ’ বিভাগের নামে স্লোগানসহ বিভিন্ন উস্কানীমূলক বক্তব্য দেয়। এরপর তারা আইন বিভাগের শিক্ষার্থীদের উপর অতর্কিত ও পরিকল্পিত হামলা চালায়। এ হামলায় সরাসরি সম্পৃক্ত ও ইন্ধনদাতা ছিল জাকারিয়া (বঙ্গবন্ধু হল), আমিনুর (জিয়া হল), হাসানুল বান্না (লালন হল)। এদের কেউ আল ফিকহ বিভাগের শিক্ষার্থী নন। এদের কেউ আল-ফিকহ বিভাগের শিক্ষার্থী নন। তবে সরাসরি হামলায় জড়িতের বিষয়ে তাদের কাছে কোন প্রমাণ নেই বলে জানান তারা। হামলায় শিকার শিক্ষার্থীদের এ অভিযোগ বলে দাবি করেন সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষার্থীরা। উক্ত ঘটনায় আইন বিভাগের কামরুজ্জামান, আহাদ, কবির, জুবায়ের, সোহানুর, নাইমুর, তালহা ও বায়েজিত সহ আরও শিক্ষার্থী আহত হয়। এসময় প্রক্টর নিবৃত্ত করতে আসলে হামলার মাঝখানে পরে যান। সেখান থেকে আইনের শিক্ষার্থীরা প্রক্টর স্যারকে নিরাপদ স্থানে নিয়ে আসেন। 

 

পরে আইন বিভাগের শিক্ষার্থীরা ৪ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো, জুনিয়র শিক্ষার্থী কর্তৃক সিনিয়র শিক্ষার্থীর উপর হামলার পরবর্তীতে ঘটে যাওয়া মারধর ও আক্রমণের সুষ্ঠু তদন্ত ও বিচার অবিলম্বে নিশ্চিত করতে হবে। গতরাতে বাস ভাংচুরের ঘটনার সাথে আইনের শিক্ষার্থীরা জড়িত ছিল না, তাই এ ঘটনায় জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। প্রক্টর ও আইন বিভাগের শিক্ষার্থীদের জড়িয়ে যে বানোয়াট ও বিভ্রান্তমূলক সংবাদ প্রকাশ করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আইন বিভাগের ইশমামকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আমাদের ন্যায্য দাবিকে এক কুচক্রী মহল ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এর প্রেক্ষিতে আইন বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাস, হল ও মেসে নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই অবিলম্বে আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বদলির আদেশ হলেও একই থানায় থাকতে ওসির জোর তদবির

বাহুবলে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধ শতাধিক, দোকানপাট ভাংচুর 

২০২৫-২৬ অর্থ বছরে বাকৃবির বাজেট প্রায় ৩৮৮ কোটি, বেড়েছে ৭.৭১ শতাংশ

যশোর সরকারি এমএম কলেজের গণিত বিভাগের অনন্তধারা ২৯ ব্যাচের বিদায় অনুষ্ঠান

জাপানের গিফু বিশ্ববিদ্যালয় ও বাকৃবির যৌথ আয়োজনে সেমিনার

পাঁচ শতাধিক শিক্ষার্থী নিয়ে ইসলামি ছাত্র শিবিরের সপ্তাহব্যাপী গণইফতার কর্মসূচি

বুটেক্স ছাত্রলীগের ৮ লাখ টাকার অধিক জামানত আত্মসাৎ, প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ

বাকৃবি রোভার স্কাউটদের এডভেঞ্চার ক্যাম্প অনুষ্ঠিত

পটুয়াখালীতে “প্রাউড অফ পটুয়াখালী ” আয়োজন করেছে ফ্রি ব্লাড চেকিং ক্যাম্পেইন

পবিপ্রবিতে পবিত্র সিরাতুন্নবী (স.) উপলক্ষে ইসলামিক প্রতিযোগিতার আয়োজন