মঙ্গলবার, 5 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শিক্ষার্থীরা রাজনীতি সচেতন হলে গোপনে রাজনীতিকারীদের মনবাসনা পূরণ হবে না

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ - ৭:০১ অপরাহ্ন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, হল দখল ও গেস্টরুম কালচারের রাজনীতি ছাত্রদল চায় না। ছাত্রদল শিক্ষার্থীদের কল্যাণের বিষয়ে কাজ করবে। তবে ছাত্ররাজনীতি বন্ধ করা কল্যাণের হবে না। ছাত্রদের রাজনীতি সম্পর্কে সচেতন থাকতে হবে। যাতে পরবর্তী কোন ফ্যাসিস্ট ক্ষমতা দখল করতে না পারে। শিক্ষার্থীরা রাজনীতি সচেতন হলে যারা গোপনে রাজনীতি করতে চায় তাদের মনবাসনা পূরণ হবে না।

 

মঙ্গলবার (৫ অক্টোবর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বটতলায় শিক্ষার্থীদের মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় ছাত্রদলের ইবি শাখা আহবায়ক শাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।  

 

তিনি বলেন, আমরা মনে করি ২১ শতকের উপযোগী একটি মেধাভিত্তিক ও দখলদারিত্বমুক্ত রাজনীতি করতে হলে শিক্ষার্থীদের অংশগ্রহণের প্রয়োজন আছে। আমরা সেই অংশীদারের রাজনীতি করতে চাই এবং শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিতে চাই। 

 

অনুপ্রবেশ ও বিশৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, দলের কেউ শৃঙ্খলা পরিপন্থী কাজ করলে তাকে ছাড় দেওয়া হবে না। শৃঙ্খলা সম্পর্কে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। আমাদের প্রায় ২০০ এর অধিক নেতা কর্মীকে বহিষ্কার করা হয়েছে এবং ৩০০ এর অধিক কর্মীকে শোকজ করা হয়েছে। তিনি বলেন, ৫ আগস্টের পর অন্য দলের কোন কর্মী ছাত্রদলে অংশগ্রহণের একটি ঘটনাও ঘটেনি। যেহেতু এটা বড় সংগঠন সেহেতু সংযোজন বিয়োজন থাকতে পারে। যারা শিক্ষার্থীদের অধিকার আদায়ের কাজ করবে এবং অতীতে করেছে সংগঠনের স্ট্রাকচার অনুযায়ী রেগুলার ছাত্রদের নেতৃত্ব আনা হবে।

 

জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বেলা ১০ টায় বিশ্ববিদ্যালয়ে আসেন। পরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও শহীদ জিয়াউর রহমানের ভিত্তি প্রস্তরে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদদের জন্য দোয়া মোনাজাত করা হয়। এসময় শিক্ষার্থীদের মাঝে বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণ ও মতবিনিময় করেন তিনি। এছাড়াও জিয়াউর রহমানের ভিত্তি প্রস্তরের পাশে ও শহীদ জিয়াউর রহমান হলের সামনে জিয়া ট্রি রোপণ করেন তিনি।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

শহিদ সেনা ও স্থানীয় সরকার দিবসে নাগেশ্বরীতে আলোচনা সভা ও শোভাযাত্রা

বাকৃবিতে প্লাস্টিক বোতলজাত পানির ব্যবহার বন্ধের নির্দেশ দিলেন উপাচার্য

আজ থেকে শুরু প্রেসিডেন্ট কাপ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৫

জয়পুরহাটের কালাইয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে বেধড়ক পিটিয়ে পুলিশে দিলো জনতা

যবিপ্রবির একাডেমিক সেবা এখন অনলাইনে

হবিগঞ্জের পদযাত্রায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আমাদের লড়াইটা কেবল বাংলাদেশে  নয়, পুরো দক্ষিণ এশিয়াব্যাপী

বাকৃবি: শুধু রোল সার্চ করলেই পাওয়া যাবে পরীক্ষার হল

দীর্ঘদিন কার্যক্রম স্থগিত থাকার পর বুটেক্সডিসির নতুন নেতৃত্বে আলভী ও তামজিদ

খানসামায় বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপন

শহীদ জাহিদ- নিলয়ের নামে বুক সেলফ উদ্বোধন