বুধবার, 25 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জাবিপ্রবিতে নতুন লোগো উন্মোচিত, শিক্ষার্থীদের প্রতিক্রিয়া

প্রতিবেদক
মিরাজ হোসেন, জাবিপ্রবি প্রতিনিধি
বুধবার, ২৫ জুন ২০২৫ - ৬:০৯ অপরাহ্ন

দীর্ঘ এক বছরেরও বেশি সময়ের প্রতীক্ষা এবং শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অবশেষে নতুন ডিজাইনের লোগো পেলো জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি)। 

 

গতকাল মঙ্গলবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের লোগো প্রস্তুত কমিটির চূড়ান্ত অনুমোদনের পর আজ বুধবার (২৫ জুন) এক অফিস আদেশের মাধ্যমে নতুন এই লোগো সর্বস্তরে ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়।

 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে বিশ্ববিদ্যালয়ের সকল প্রাতিষ্ঠানিক ও দাপ্তরিক কাজে এই নতুন লোগোটি ব্যবহৃত হবে। একইসাথে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও (www.jstu.ac.bd) লোগোটি প্রকাশ করা হয়েছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পরিবর্তনের পর থেকেই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির নাম ও লোগো পরিবর্তনের জোরালো দাবি জানিয়ে আসছিল। তাদের মতে, পূর্ববর্তী নামটি একটি রাজনৈতিক পরিবারের নামে হওয়ায় এর পরিবর্তন আবশ্যক ছিল। এই দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার ২০২৫ সালের ১৬ জানুয়ারি “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়” এর নাম পরিবর্তন করে “জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়” রাখে।

 

নাম পরিবর্তন হলেও বিশ্ববিদ্যালয়ের পরিচিতি বহনকারী নিজস্ব কোনো লোগো না থাকায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দানা বাঁধে। নাম পরিবর্তনের কয়েক মাস পর বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের কাছ থেকে নতুন লোগোর ডিজাইন আহ্বান করলেও চূড়ান্তকরণে দীর্ঘসূত্রিতা দেখা দেয়। ফলে কাঙ্ক্ষিত লোগোর জন্য শিক্ষার্থীদের আন্দোলন ও অপেক্ষা দুটোই চলতে থাকে।

 

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন লোগোটির নকশা যেমন নান্দনিক ছিল না, তেমনই এর অন্তর্নিহিত অর্থও ছিল অস্পষ্ট ও দুর্বোধ্য। এ কারণে শুরু থেকেই একটি যুগোপযোগী ও অর্থবহ লোগোর প্রত্যাশা ছিল সবার। অবশেষে নতুন লোগো প্রাপ্তিতে তারা উচ্ছ্বাস ও স্বস্তি প্রকাশ করেছেন।

 

এক শিক্ষার্থী বলেন, “পুরোনো লোগোটি আমাদের বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ও উদ্দেশ্যকে সঠিকভাবে উপস্থাপন করতে পারতো না। প্রায় এক বছর পর আমরা যে নতুন লোগো পেয়েছি, তা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। এটি বিশ্ববিদ্যালয়ের নতুন পরিচিতি ও অগ্রযাত্রার প্রতীক।”

 

শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, নতুন এই লোগোটি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা, লক্ষ্য এবং জামালপুর জেলার ঐতিহ্যকে ধারণ করে সামনের পথে এগিয়ে চলার প্রেরণা যোগাবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নবীনদের আগমনী বার্তা নিয়ে নতুন সাজে বশেফমুবিপ্রবি

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল

হাবিপ্রবির ইসিই ক্লাবের নতুন নেতৃত্বে রিফাত ও মুজতবা

“মার্চ ফর গাজা” কর্মসূচিতে বাস দিতে অস্বীকৃতি মাভাবিপ্রবি প্রশাসনের

পালাতে গিয়ে গোপালগঞ্জ আ.লীগের সম্পাদক বেনাপোলে আটক

ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

তালতলীতে জাতীয়তাবাদী পরিবারের আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস

মাস্টারিং বিজনেস কম্পিটিশন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মাস্টারিং বিজনেস কম্পিটিশন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

রাবিতে ছাত্রদলের উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার বিতরণ

বিশ্ববিদ্যালয়ের লোগো ও নাম ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো নজরুল বিশ্ববিদ্যালয়