বুধবার, 26 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জয়পুরহাটের কালাইয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে বেধড়ক পিটিয়ে পুলিশে দিলো জনতা

প্রতিবেদক
মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ - ৯:১৫ অপরাহ্ন

জয়পুরহাটের কালাইয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে বেধড়ক পিটিয়ে পুলিশে দিয়েছে জনতা। আটক তৌফিকুল ইসলাম উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে জয়পুরহাট ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশ।স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্রাই ইউনিয়নের বিয়ালা বাজারে শ্বশুর ফজলে এলাহি তোতার বাড়িতে দীর্ঘদিন থেকে আত্মগোপনে ছিলেন তৌফিকুল ইসলাম তৌহিদ। বিষয়টি স্থানীয় জনতা জানতে পেরে সোমবার রাত ১০টার দিকে তাকে আটক করে গণধোলাইয়ের পর পুলিশের কাছে হস্তান্তর করেন। জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার ওসি মো. আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তার ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। বর্তমানে তিনি জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। সুস্থ হলে তাকে আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

গুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষে ইবিতে সিওয়াইবির তদারকি

শহীদ বিশালের পরিবারের পাশে জেলা মৎস্য অফিস 

বাকৃবিতে এএফটি প্রজেক্ট প্রপোজাল রচনা কর্মশালার উদ্বোধন

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বাকৃবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীর তানোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত দুই জন আহত

শায়েস্তাগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

পাঁচবিবিতে শীতবস্ত্র বিতরণ 

পাবিপ্রবির রসায়ন বিভাগের নতুন চেয়ারম্যান রতন কুমার পাল

মাধবপুরে সেনা অভিযানে সাড়ে ৫ লাখ টাকা ও ৬৯টি মোবাইল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

ভুয়া তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করার প্রতিবাদে মানববন্ধন