শুক্রবার, 8 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বাকৃবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪ - ১২:৫০ পূর্বাহ্ন

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফ্যাসিবাদ বিরোধী শিক্ষক সমাজের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কমপ্লেক্সে ‘ফ্যাসিবাদ মোকাবেলায় ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ শীর্ষক আলোচনা সভায় মূলবক্তব্য পাঠ করেন বাকৃবি তদন্ত কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. মো আসাদুজ্জামান সরকার। 

ফিশারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের সম্মিলিত পেশাজীবি পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. শাহজাহান। এ সময় আরো উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, ভেটেরিনারি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মকবুল হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. শাহজাহান বলেন, সকল প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও এর পরবর্তী ইতিহাস জানতে হবে। এতদিন ফ্যাসিবাদরা অনেক সত্যকে লুকিয়েছে কিংবা বিকৃত করেছে । ৭ নভেম্বর এক ঐতিহাসিক দিন। এদিন সিপাহী জনতা ঢাকার রাজপথে নেমে এসেছিল এবং সেটিই ছিল বাংলাদেশের টার্নিং পয়েন্ট।

মূলবক্তব্যে অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার বলেন, একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত মানুষের উপরে ঘটা জুলুমের ঘটনাগুলো সাধারণ ভুলে নাই। মুক্তি পাগল মানুষ দেশকে নেতৃত্ব দিতে রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানকে নিযুক্ত করেছিল। তিনি আমাদের দেশকে তলাবিহীন ঝুড়ির দুর্নাম থেকে মুক্তি দিয়েছে।

এসময় অন্যান্য বক্তারা বলেন, ফ্যাসিবাদের সাথে সংযুক্ত সংগঠনের সদস্যরা ৪ আগস্ট বিপ্লবী মানুষদের বিপক্ষে দাঁড়িয়েছে। ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাস গড়তে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবিতে ইএসডিম ক্লাবের উদ্যোগে ১২ দিনব্যাপী  আরজিআইএস প্রশিক্ষণ

ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ, সচেতনতার আহ্বান

জাবিপ্রবির ক্রীড়া দপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক হলেন নাজমুল হুদা

কুড়িগ্রাম জেলা বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদিত

মালয়েশিয়ান ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে বাকৃবির অধ্যাপক বরখাস্ত

সারাদেশে অস্থিতিশীল পরিবেশ, রাবিতে বিক্ষোভ; স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাজা

যবিপ্রবি এলামনাই এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

খানসামায় “দুর্নীতি প্রতিরোধ বিষয়ক” বিতর্ক ও রচনা প্রতিযোগিতা

মাধবপুরে আন্ত জেলা ডাকাতদলের ৯ সদস্য গ্রেপ্তারঃ সিএনজি-প্রাইভেটকার উদ্ধার

নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রাজবাড়ীর সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম