বৃহস্পতিবার, 10 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বিএনসিসি ইবি প্লাটুনের নতুন সিইউও ক্যাডেট সার্জেন্ট সুলতান মাহমুদ

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ - ১০:০২ অপরাহ্ন

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সুন্দরবন রেজিমেন্টের অধীন ২৪ বিএনসিসি ব্যাটালিয়নের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্লাটুনের ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) পদে পদোন্নতি পেয়েছেন ক্যাডেট সার্জেন্ট সুলতান মাহমুদ। তিনি বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সুন্দরবন রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেঃ কর্নেল কামরুল ইসলাম পিএসসি, আর্টিলারি এবং ২৪ বিএনসিসি ব্যাটালিয়নের ব্যাটালিয়ন কমান্ডার প্রফেসর মেজর ড. শাহিনুর রহমান তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। এর আগে ৭ জানুয়ারি সুন্দরবন রেজিমেন্ট অ্যাডজুট্যান্ট মেজর পলাশ কুমার বিশ্বাস, ইএমই স্বাক্ষরিত (রেজিমেন্ট কমান্ডারের পক্ষে) এক আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। 

 

গত ডিসেম্বরে অনুষ্ঠিত রেজিমেন্ট ক্যাম্পে সিইউও পদে পদোন্নতি পরীক্ষায় ড্রিল, অস্ত্র পরিচালনা, কমান্ড ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে সিইউও পদে মনোনীত হন তিনি। আগামী ৬ মাসের জন্য তিনি সুন্দরবন রেজিমেন্ট এর ২৪নং ব্যাটালিয়নের আলফা কোম্পানির সিইউও এবং কোম্পানি এডজুটেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

নিজের অনুভূতি প্রকাশ করে সুলতান মাহমুদ বলেন, সিইউও হিসেবে সুন্দরবন রেজিমেন্ট কর্তৃক যে দায়িত্ব পেয়েছি, তা নিষ্ঠার সঙ্গে পালন করব এবং ইসলামী বিশ্ববিদ্যালয় প্লাটুনকে আরও এগিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আমার লক্ষ্য থাকবে, ক্যাডেটরা যেন এথিকস বজায় রেখে নিজেদের আরও দক্ষ ও চৌকস প্রমাণ করতে পারে। সবার দোয়া কামনা করছি যেন দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

কীটনাশক নির্ভরতা কমাবে বিটি বেগুন- বাকৃবির অধ্যাপক

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে যবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা বন্ধের আহ্বান

আড়াইহাজারে অটোরিক্সা উল্টে ১ জনের মৃত্যু

ইবির শিক্ষক-শিক্ষার্থীদের স্মার্ট আইডি কার্ড প্রদানের সিদ্ধান্ত

জাবিপ্রবিতে ছাত্রদলের নেতৃত্বে শাকিল আহমেদ এবং যীনাত মিয়া আজিজুল

মাভাবিপ্রবিতে অ্যাকাউন্টিং ক্লাবের উদ্বোধন ও কর্মশালা অনুষ্ঠিত

দিরাইয়ে প্রকাশ্যে মাদকের বিস্তার, পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন

নাগেশ্বরীতে জাতীয়তাবাদী শ্রমিক দলের আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

ইবিতে হামলার সুষ্ঠু বিচারের দাবিতে আইন বিভাগের শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন