রবিবার, 19 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নাগেশ্বরীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপিত

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ - ৬:১৪ অপরাহ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ ১৯ জানুয়ারি (রবিবার) বিকাল ৩টায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি নাগেশ্বরী মহিলা কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  আবুল কাসেম সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সদ্য সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), নাগেশ্বরী উপজেলা শাখা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

সফিউল আলম সফি, চেয়ারম্যান, ভিতরবন্দ ইউনিয়ন এবং সদ্য সাবেক সিনিয়র সহ-সভাপতি, বিএনপি, নাগেশ্বরী উপজেলা শাখা।

মো. মোখলেছুর রহমান, সাবেক চেয়ারম্যান, বেরুবাড়ি ইউনিয়ন এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক, বিএনপি, নাগেশ্বরী উপজেলা শাখা।

একেএম আশরাফ হোসেন আপেল, সদ্য সাবেক যুগ্ম সম্পাদক, বিএনপি, নাগেশ্বরী উপজেলা শাখা। 

মো. ওমর ফারুক, সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক, বিএনপি, নাগেশ্বরী উপজেলা শাখা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব মো. মাহফুজার রহমান সিদ্দিকী আপেল, সদ্য সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, বিএনপি, নাগেশ্বরী উপজেলা শাখা।

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। আলোচনা সভায় তার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ ও তার আদর্শ তুলে ধরা হয়।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা দুর্জয় গ্রেপ্তার

ইবিতে তারুণ্য’র নতুন নেতৃত্বে তুরান-হিমেল

ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব হবিগঞ্জ (ঊষা)-এর ২০২৪-২৫ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

পাবিপ্রবি শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

ইসরায়েলের আসল উদ্দেশ্য কি জিম্মি উদ্ধার নাকি হামাস নির্মূলের নামে গাজায় ধ্বংসযজ্ঞ ও গণহত্যা চালিয়ে ফিলিস্তিন দখল?

ইসরায়েল থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ময়মনসিংহে বিশ্ব নন্দিত ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী আসছেন ১৫ ফেব্রুয়ারী

খানসামা উপজেলা শাখা ছাত্র অধিকার পরিষদের কমিটি গঠন সভাপতি- আরিফুল, সম্পাদক- আরিফ

জনগণের আস্থার দল বিএনপি-যশোর জেলা বিএনপির সম্মেলনে তারেক রহমান, ২য় অধিবেশনের ভোটগ্রহণ শুরু

গোদাগাড়ীতে মোবাইল কোর্টের জরিমানা