মঙ্গলবার, 11 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কুড়িগ্রামে ফ্যাসিস্ট সহযোগী অধ্যক্ষ জালাল উদ্দিন গ্রেফতার, এলাকায় স্বস্তি

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ - ৪:৫৫ অপরাহ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জালাল উদ্দিনকে আজ (১১ মার্চ) সকাল ১১টার দিকে কলেজ এলাকা থেকে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ।

দীর্ঘদিন ধরে তার অপসারণের দাবিতে আন্দোলন করছিলেন স্থানীয় বাসিন্দারা ও শিক্ষার্থীরা। নাগেশ্বরী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকালে জালাল উদ্দিনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার এবং সাধারণ শিক্ষার্থীদের প্রতি অবহেলার অভিযোগ উঠেছিল। এলাকাবাসী ও শিক্ষার্থী-শিক্ষকরা তার অপসারণের দাবিতে একাধিকবার আন্দোলন করলেও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতির ঘনিষ্ঠজন হওয়ায় এতদিন তিনি বহাল ছিলেন।

৫ আগস্টের পর দেশব্যাপী ফ্যাসিস্ট অপসারণ অভিযানের মধ্যেও নাগেশ্বরী মহিলা কলেজ ব্যতিক্রম ছিল। অভিযোগ রয়েছে, কলেজের সভাপতির একচ্ছত্র আধিপত্যের কারণেই জালাল উদ্দিন এতদিন ধরে পদে টিকে ছিলেন। কিন্তু শিক্ষার্থী ও অভিভাবকদের ক্রমাগত আন্দোলনের ফলে প্রশাসন শেষ পর্যন্ত ব্যবস্থা নিতে বাধ্য হয়। সকালে পুলিশ তাকে গ্রেফতার করার পরপরই কলেজ ও আশপাশের এলাকায় স্বস্তির পরিবেশ বিরাজ করে। শিক্ষার্থী ও স্থানীয়রা উল্লাস প্রকাশ করে এবং দ্রুত তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। এক শিক্ষার্থীর ভাষ্য, “অবশেষে আমরা স্বস্তি পেলাম। এতদিন ধরে আমরা যে অনিয়মের বিরুদ্ধে কথা বলেছি, প্রশাসন আজ তার জবাব দিয়েছে।”

নাগেশ্বরী থানার ওসি মো: রেজাউল করিম রেজা জানান, “জালাল উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।তাকে গ্রেফতার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য কুড়িগ্রাম জেল হাজতে প্রেরন করা হয়েছে। স্থানীয়রা মনে করছেন, জালাল উদ্দিনের গ্রেফতার ফ্যাসিস্ট অপসারণ আন্দোলনের বড় সাফল্য। তবে তারা চান, শুধু গ্রেফতার নয়, তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হোক। একইসঙ্গে কলেজের ম্যানেজিং কমিটির সভাপতির প্রভাব খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার দাবিও উঠেছে। এই ঘটনার পর নাগেশ্বরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রশাসনের নজরদারি আরও বাড়বে বলে মনে করছেন অভিজ্ঞ মহল।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রাবিতে রংপুর সদর ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে মোকাদ্দেস-আরমান

ময়মনসিংহ নগরের ৮০ ভাগ দালানের বিল্ডিং কোড নেই

খানসামায় বিএনপির ৩১ দফা প্রচারণার লিফলেট বিতরণ

ইবি রিপোর্টার্স ইউনিটির নতুন আহ্বায়ক কমিটি গঠন

জাতীয় বিজ্ঞান মেলা ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াডে নাগেশ্বরী কেরামতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অসাধারণ সাফল্য

পাঁচবিবিতে হামলা প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

যবিপ্রবিতে ফিনটেক শিল্পে প্রযুক্তিগত অগ্রগতি ও উদ্ভাবন শীর্ষক ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত

পবিপ্রবিতে এএইচএসএ কর্তৃক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১,৫০০ টাকা ধার নিয়ে বাকবিতণ্ডায় যুবক নিহত

তানোরে বিনামূল্যে সার বীজ বিতরণ