শুক্রবার, 10 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ফুলবাড়ীতে ১৫ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ - ৬:২৭ অপরাহ্ন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ শফিকুল ইসলাম (৪২) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের খেজুরেরতল এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত শফিকুল ইসলাম উপজেলার রওশন শিমুলবাড়ী গ্রামের মৃত কাচু মামুদের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানা পুলিশের একটি টিম অভিযানে নামে। অভিযানের সময় অটোরিকশায় গাঁজা পরিবহনের অভিযোগে তাকে হাতেনাতে আটক করা হয়। জব্দ করা গাঁজার ওজন প্রায় ১৫ কেজি।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ বলেন, “গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়রা ফুলবাড়ী থানা পুলিশের এই সফল অভিযানের প্রশংসা করেছেন। তাদের মতে, মাদকবিরোধী এই ধরনের কার্যক্রম এলাকায় মাদক নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বানারীপাড়ায় স্কুলের কম্পিউটার ল্যাবে চু*রির ঘটনায় গ্রেপ্তার-৪, ১৩টি ল্যাপটপ উদ্ধার

পবিপ্রবিতে জাতীয় এবং আন্তর্জাতিক দৃষ্টিকোণে জলবায়ু পরিবর্তনে অর্থায়ন বিষয়ক কর্মশালা

পবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবসে ২ দিনব্যাপী কর্মসূচি

জিমনাসিয়াম নেই, অডিটোরিয়ামও না— মাভাবিপ্রবি দেখে হতাশ-ঢাবির অধ্যাপক ড. কামরুল হাসান মামুন

হাবিপ্রবিতে সপ্তম ধাপের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

রাবিতে ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৮৬ শতাংশ

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে যবিপ্রবিতে যত আয়োজন

যবিপ্রবি ব্লাড ব্যাংকের নেতৃত্বে মাসুম ও বশির

ফুলবাড়ীতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

পাবিপ্রবিতে অর্থনীতি বিভাগের ইফতার ও দোয়া মাহফিল