বুধবার, 25 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বিএনপির প্রস্তাবে দলীয় স্বার্থ রয়েছে, এনসিসিই সমাধান: সারজিস

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
বুধবার, ২৫ জুন ২০২৫ - ৯:৪২ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রধানমন্ত্রীর মেয়াদসীমা প্রসঙ্গে বিএনপির অবস্থানকে দলীয় স্বার্থপ্রসূত বলে মন্তব্য করেছেন। একইসঙ্গে তিনি রাষ্ট্রীয় নিয়োগ ব্যবস্থায় একটি সাংবিধানিক কাউন্সিল— ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল (NCC)— গঠনের পক্ষে জোরালো মত দিয়েছেন।

বুধবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে সারজিস এই মন্তব্য করেন।

তিনি লেখেন, “বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে তারা একমত। তবে যদি NCC-এর মতো কাউন্সিল গঠন করে নির্বাহী ক্ষমতা সীমিত করা হয়, তাহলে তারা একমত হবেন না। এটি একটি শর্তসাপেক্ষ সমর্থন। যা মূলত দলীয় সুবিধা বিবেচনায় দেওয়া হয়েছে।”

স্ট্যাটাসে সারজিস উল্লেখ করেন, NCC একটি নিরপেক্ষ সাংবিধানিক কাউন্সিল হিসেবে কাজ করবে, যেখানে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, রাষ্ট্রপতির প্রতিনিধি প্রমুখ থাকবেন। এ ধরনের কাউন্সিল গঠন করা গেলে নির্বাচন কমিশন, পিএসসি, দুদকসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে দলীয় নিয়ন্ত্রণের সুযোগ কমবে।

তিনি বলেন, “যাকে-তাকে বসিয়ে নির্বাচন ডাকাতি, দুদক ব্যবহার করে সম্পদ লুট কিংবা পিএসসির মাধ্যমে দলীয় তালিকা অনুযায়ী সরকারি কর্মকর্তা নিয়োগ— এসব রোধে এনসিসির বিকল্প নেই।”

সারজিস আলম মনে করেন, যদি দেশের স্বার্থে নির্বাচন করতে হয় তবে প্রধানমন্ত্রী পদে ১০ বছরের সীমার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাহী নিয়োগ ব্যবস্থায় মৌলিক সংস্কার। “আমি নির্দ্বিধায় এনসিসিকে বেছে নেব, দেশের স্বার্থে আপসের জায়গা নেই,”— বলেন তিনি।

তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, “নিজেদের ভবিষ্যৎ ক্ষমতার জায়গা থেকে নয়, বরং নিরপেক্ষভাবে চিন্তা করলেই দেখা যাবে, এই সংস্কার সবার জন্যই ভালো। কারণ কোনো দলই সবসময় ক্ষমতায় থাকবে না।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

জলমহল ইজারা নীতিমালা পরিবর্তন করা হবে উপদেষ্টা ফরিদা আখতার

পাবিপ্রবির বিজনেস ক্লাবের সেমিনার আয়োজন

ওবায়দুল কাদেরকে ভারতে পালাতে সহযোগিতা করেছেন যশোর যুবদলের সেক্রেটারি!

ময়মনসিংহে সাংবাদিকদের সাথে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময়

পবিপ্রবিতে এনএফএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত

১৬ বছর পর রাবিতে ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব

পবিপ্রবি উপাচার্যের সাথে দুমকি থানার নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ

পাবিপ্রবি শাখার নতুন কমিটি দিয়েছে ছাত্রদল

বুয়েটে ‘ক্লাইমেট হোপ বাংলাদেশ ২০২৫’ : জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে তরুণদের জাগরণ

রাজশাহীর তানোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত দুই জন আহত